ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ গাছ কর্তন

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের ধাওয়াপাড়া এলাকায় একটি পরিবারের বরুদ্ধে জোড়পূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইমদাদুল নামের এক ভুক্তভোগী।
ইমদাদুল চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের ধাওয়াপাড়া এলাকার আব্দুল বারেক সরদারের ছেলে।

অভিযুক্তরা হলেন, যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে তুহিন সরদার, শাহিন সরদার, শামিম সরদার, সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুরা গ্রামের ধাওয়াপাড়া এলাকার স্বপন সরদারের ছেলে শফিকুল সরদার ও শুকদেবপুর গ্রামের আবুল মন্ডলের ছেলে আতর মন্ডল। অভিযোগে আরও ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তির নাম দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে এলাকার রব চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন ৩৪ শতাংশ জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে রাজবাড়ী আদালতে মামলা চলমান রয়েছে। এই বিরোধের জেরে গত ২৪ আগস্ট অভিযুক্ত ব্যক্তিরা এই জমিতে প্রবেশ করে জমিতে থাকা ১৪টি মেহগনি গাছ কেটে ফেলে।

পরে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রনে আনে। কিন্তু সপ্তাহখানেক পর তারা আবারও এই জমিতে প্রবেশ করে জোরপূর্বক ঘর নির্মান করে।

Oplus_131072

ইমদাদুল বলেন, অভিযুক্ত ব্যক্তি তার চাচা। দীঘদিন আগে তার চাচা আজিজ সরদার তার অংশের জমি বিক্রি করে ফেলেন। তার বাবা বারেক সরদার সেই জমি কিনে নেন। কিন্তু তার চাচা এখন এসে এই জমি তার বলে দাবি করছেন। কিন্তু তাদের কাছে জমি বিক্রির কাগজপত্র রয়েছে। বিয়ষটি নিঃপত্তি জন্য রাজবাড়ী আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি চলমান রয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুই পক্ষকেই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবেও সমাধানের চেষ্টা করা হচ্ছে।

লেখক