ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে মঞ্চস্থ হতে যাচ্ছে কাজী নজরুলের ‘বিদ্রোহী’ থেকে অনুপ্রাণিত নাটক ‘খাঁচা’

রাজবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতা থেকে অনুপ্রাণিত বাংলা নাটক ‘খাঁচা’ মঞ্চস্থ হতে যাচ্ছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হওয়ার কথা রয়েছে।

নাটকটিতে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার মূল চেতনা—অন্যায়, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে নাট্যরূপে তুলে ধরা হয়েছে। ‘খাঁচা’ নামের মধ্য দিয়েই মানুষের বন্দিত্ব ও মুক্তির আকাঙ্ক্ষার একটি প্রতীকী চিত্র ফুটে ওঠে।

গহন থিয়েটারের প্রযোজনা ও পরিবেশনায় মঞ্চস্থ হতে যাওয়া রচনার পাশাপাশি নাটকটির নির্দেশনার দায়িত্বও পালন করছেন রাজবাড়ী গহন থিয়েটারের পরিচালক অনুপ কুমার ঘোষ। যেখানে গহন থিয়েটারের ছোটবড় বিভিন্ন নাট্যকর্মীরা অভিনয়ে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে আয়োজকেরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নাটকটির মাধ্যমে দর্শকদের সামনে সমাজের নানা অসঙ্গতি, মানুষের অধিকার এবং মুক্তির আকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নজরুলের বিদ্রোহী চেতনাকে সমকালীন বাস্তবতার সঙ্গে মিলিয়ে মঞ্চে উপস্থাপনই প্রযোজনাটির অন্যতম উদ্দেশ্য।

নাটকটি মঞ্চায়নকে ঘিরে রাজবাড়ীর নাট্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের আশা, নাটকটি দর্শকদের বিনোদনের পাশাপাশি নজরুলের বিদ্রোহী চেতনা ও মানবমুক্তির বার্তা নতুন করে উপলব্ধি করার সুযোগ তৈরি করবে।

১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নাটকটি দেখতে দর্শকদের আমন্ত্রণ জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

লেখক