ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ওই নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা।
সুলতানা বলেন, ২০১২ সাল থেকে রাজবাড়ী শহরের কাদেরিয়া সুপার মার্কেটের কাপড় বাজারে ব্যবসা করে আসছেন তিনি। তার দোকানের কর্মচারী শাহনাজ পারভীন বৃষ্টির সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে গত ২৩ আগস্ট রাতে কয়েকজন ব্যক্তি তার দোকানে গিয়ে পেশিশক্তি প্রয়োগের চেষ্টা করে।

এর প্রতিবাদে গত ২৯ আগস্ট তিনি একটি মানবন্ধন করে প্রতিবাদ জানান। এরপর কাপড় বাজারে গেলে তাকে নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে তাকে মারধর করা হয়।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে তার কর্মচারী বৃষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বানোয়াট অপবাদ দিয়েছেন। যার কোন ভিত্তি নেই। তার নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশাসনের তদন্তে কোনো সত্যতা পাওয়া যায়নি বলেও দাবি করেন জাকিয়া সুলতানা।

জাকিয়া সুলতানা বলেন, বর্তমানে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং তার ব্যবসাপ্রতিষ্ঠান ‘আস্থা পোশাক শিল্প’ বন্ধ করে রাখা হয়েছে। তিনি যাতে সংবাদ সম্মেলন না করেন এজন্যও তাকে হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে তিনি এই সংবাদ সম্মেলন করছেন।

এসময় তিনি এই ঘটনার সাথে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, তার ব্যবসাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়াসহ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজবাড়ী কাপড় বাজারে জাকিয়া সুলতানাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পরে তিনি রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠালে তারা জামিনে কারাগার থেকে বের হয়।

লেখক