ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নওগাঁয় র‍্যালি-আলোচনায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের নওযোয়ান মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেডির মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

এ সময় বক্তারা নারীদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে জেলা বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ১৪টি ইউনিটের বিপুলসংখ্যক নারী নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লেখক