ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

জারী গানে আবারও চ্যাম্পিয়ন পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জারী গান প্রতিযোগীতায় পরপর চারবার দিনাজপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। রবিবার (০৫ মে) এ প্রতিযাগিতাটি অনুষ্ঠিত হয় দিনাজপুর জেলা স্কুলে। বিদ্যালয়টি এবার দু’টি বিভাগে অংশ নিয়ে ‘ক’ বিভাগ থেকে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগেও তারা বিভাগীয় পর্যায়ে … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরের জমিদার বাড়ীর একমাত্র রাধাকৃষ্ণ মন্দিরে তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর সিঙ্গিমারী (নয়াপাড়া) হিন্দু বসতির রাজবাড়ীতে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির কমিটির আয়োজনে, বিশ্ব শান্তিকল্পে কালি যুগের সকল জীবের মুক্তি কামনায় ষোল প্রহর ব্যাপী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন তিনদিন ব্যাপী লীলাকীর্তনাবলী অনুষ্ঠান আজ রবিবার (২৮ এপ্রিল) শেষ হয়েছে। হরিবাসরে বসানো হয় কীর্ত্তন পদাবলী গানানুষ্ঠান। আনা হয় দেশের … বিস্তারিত পড়ুন

রেলের ভাড়া বাড়ছে না, ভূর্তকি বন্ধ করা হচ্ছে।  রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম 

রাজবাড়ী প্রতিনিধিঃ রেলের কোন ভাড়া বাড়ছে না, ভাড়ার ভূর্তকি বন্ধ করা হচ্ছ। ১০০ কিলোমিটারের মধ্যে কাউকে কোন বাড়তি ভাড়া প্রদান করতে হবে না। রাজবাড়ীতে মাসব্যাপী বাণিজ্য মেলা উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী। রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম আরও বলেন, বিএনপির আমলে রেলকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তখন কেউ ট্রেনে উঠত … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে তিন দিন ব্যাপি বাংলা উৎসব

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে তিন দিনব্যাপি নবম বাংলা উৎসবের তৃতীয় দিন আলোচনা, কবিদের কণ্ঠে কবিতা পাঠ ও বিশেষ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী একাডেমির উদ্যোগে শহরের রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের তৃতীয় দিন সকালে ‘বাংলা উৎসব, শিক্ষা ও সংস্কৃতির মেল বন্ধন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত … বিস্তারিত পড়ুন

শরীয়তপুর ডামুড্যায় মাছ ধরা উৎসবে বাঙালি ঐতিহ্যের জয়গান

মোঃ ওবায়েদুর রহমান সাইদ, শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের শুতলকাটি গ্রামে ফোরকার পাড় বিশাল দীঘি (পুকুর) এ মাছ ধরার মহা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও দুইশত বছরের পুরনো ঐতিহ্যবাহী এ উৎসবে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শনিবার (২০ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত এ মাছ ধরা উৎসবে দেশীয় উপকরণ বিভিন্ন জাল নিয়ে অংশ … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে তিনদিন ব্যাপী বাংলা উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে তিনদিন ব্যাপী বাংলা উৎসব শুরু হতে যাচ্ছে আগামিকাল বৃহস্পতিবার থেকে। বুধবার দুপুরে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলন করে রাজবাড়ী একাডেমির পক্ষ হতে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজবাড়ী একাডেমির সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন। তিনি বলেন, রাজবাড়ী একাডেমির উদ্যোগে আমরা প্রতি বছর বাংলা উৎসবের আয়োজন করে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে পহেলা বৈশাখ উদযাপন

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে রবিবার ( ১৪ এপ্রিল ) নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসন আয়োজিত  পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৮ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকানন হতে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থান জেলা প্রশাসকের আম্রকাননে এসে শেষ হয়। … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে এবারের পহেলা বৈশাখ উদযাপন করা হলো ভিন্নরকম স্বাদে

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে এবার পহেলা বৈশাখ উদযাপন করা হয় অন্যরকমভাবে। উপজেলা ক্যাম্পাসটিকে ভিন্নসাজে রূপ দেওয়া হয়। দিনব্যাপী চলে বৈশাখী মেলা। এবারের ১৪৩১ বঙ্গাব্দ নববর্ষ পালন উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় … বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে আত্রাইয়ে পহেলা বৈশাখ উদযাপন ও পান্তা উৎসব অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার ১৪ এপ্রিল ২০২৪ বাংলা নতুন বছরকে বরণ করে নিতে পহেলা বৈশাখ,১৪৩১ সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠ থেকে শোভাযাত্রা বের করার মধ্যে দিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণকে বর্ণিল সাজে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন ও পান্তা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জ শহীদ শেখ রাসেল পৌর শিশু পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

ওয়াসিম শেখ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ঈদ আনন্দ উপভোগ করতে শনিবার ( ১৩ই এপ্রিল ২০২৪) সকাল থেকে নানা বয়সের দর্শনার্থীরা ভিড় করতে থাকেন সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গড়ে উঠা শহীদ শেখ রাসের স্মৃতি পৌর শিশু পার্কে। দুপুরের পর থেকে ভিড় আরও বাড়তে শুরু করে।আনন্দের ডালা প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে দর্শনার্থীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় … বিস্তারিত পড়ুন