ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

দোহার প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী মৌসুমী ফল উৎসব শুরু

দেশীয় মৌসুমী ফলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো ও স্বাস্থ্য সচেতনতা তৈরির লক্ষ্যে দোহার প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী মৌসুমী ফল উৎসব শুরু হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজীব ও সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান সানী। এসময় প্রেসক্লাবের অধিকাংশ সাংবাদিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত … বিস্তারিত পড়ুন

রাণীনগরে বজ্রপাতে দাদা-নাতির মৃত্যু, এলাকায় শোক

নওগাঁর রাণীনগর উপজেলা-এ ফসলের মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল গ্রামের জাঠা মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮) এবং আমিনুরের ছেলে তারেক ফকির (২৪)। তারা সম্পর্কে দাদা-নাতি। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে … বিস্তারিত পড়ুন

কৃষ্ণচূড়া গাছটি এখন শুধুই মাত্র স্মৃতি

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের প্রতীক কৃষ্ণচূড়া গাছ কালের পরিক্রমায় অনেক সময়ই স্মৃতিতে পরিণত হয়। অনাদর, কাণ্ডে নানাবিধ পেরেক ঠোকা, অপরিকল্পিতভাবে গাছ কাটা কিংবা ক্যাম্পাসের ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভ এলাকার গাছ উধাও হয়ে যাওয়ার মতো ঘটনাগুলো আমাদের চোখের সামনে থেকেই এই চিরচেনা সৌন্দর্যকে হারিয়ে দিচ্ছে। ঝিনাইগাতীতে আগের মত দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া গাছ আজ আর চোঁখে পরছে না।ঝিনাইগাতীর সীমান্তঘেষা পাহাড়ী এলাকার … বিস্তারিত পড়ুন

চেঙ্গি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোনের

পার্বত্য চট্টগামের মৎস্য সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানিয়ারচর সেনা জোন (১৭ বেঙ্গল) কর্তৃক চেঙ্গি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা’য় উক্ত কর্মসূচির আওতায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি শাখা হতে প্রাপ্ত রুই, কাতলা ও মৃগেল প্রজাতির সর্বমোট ১৮০০টি মাছের পোনা নানিয়ারচর জোনের আওতাধীন … বিস্তারিত পড়ুন

বজ্রপাতের ভয়াল থাবা: সচেতনতাই হতে পারে জীবন রক্ষার উপায়

বাংলাদেশে বজ্রপাত এখন এক নীরব আতঙ্কের নাম। প্রতি বছর অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন শুধুমাত্র অসচেতনতা ও নিরাপত্তা সম্পর্কে অজ্ঞতার কারণে। আগে বজ্রপাতকে মৌসুমি সমস্যা হিসেবে দেখা হলেও বর্তমানে প্রায় সব ঋতুতেই দেশের কোথাও না কোথাও বজ্রপাতের ঘটনা ঘটছে। গ্রামাঞ্চলের খোলা মাঠ, নদীর তীর, হাওর অঞ্চল এমনকি শহরের উঁচু ভবনের আশপাশও এখন ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। … বিস্তারিত পড়ুন

পানি নিষ্কাশনের অভাবে পশ্চিম মনতলায় পানের বরজ বিলীন, ঝুঁকিতে বসতভিটা

নরসিংদী জেলার মনোহরদী উপজেলা-এর খিদিরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম মনতলা গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকায় টানা অতিবৃষ্টি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। জমে থাকা পানির তীব্র চাপ ও ব্রহ্মপুত্র নদীর ভাঙনের কারণে প্রায় তিন একর পানের বরজ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই সঙ্গে এলাকার বহু বসতভিটা এখন চরম ঝুঁকির মুখে … বিস্তারিত পড়ুন

বিলুপ্তি হচ্ছে বাংলার নিপুণ কারিগর বাবুই পাখি 

“বাবুইপাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই| আমি থাকি মহাসূখে অস্ট্রালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে.” | কবি রজনীকান্ত সেনের কালজয়ী ছড়াটির নায়ক আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নিপুণ বাসা তৈরির কারিগর বাবুই পাখি আজ বিলুপ্তির পথে | ঝিনাইগাতীতে আগের মত বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা আজ আর চোঁখে পরে না| … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে বজ্রপাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

রাজবাড়ীতে বজ্রপাতে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজবাড়ী জেলার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত গৃহবধুর নাম বন্যা বেগম (২৮)। তিনি জেলার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের স্থানীয় দিনমজুর নুরুল হকের স্ত্রী। নিহতের পরিবার সূত্র জানায়, বুধবার সন্ধ্যার আগ মূহুর্তে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে বাতাসে দুলছে হলুদ-সোনালী রঙের থোকা থোকা সোনাঝরা সোনালু ফুল

নওগাঁর আত্রাইয়ে বাতাসে দুলছে হলুদ-সোনালী রঙের থোকা থোকা সোনাঝরা সোনালু ফুল। ফুটেছে ঐ সোনালু ফুল, প্রকৃতির কানে অপূর্ব দুল, কাঁচা সোনায় কোন সোনারু বানইলে, দেখতে সুন্দর মন কাড়ে থোকা থোকা বনবাদড়ে, এত সুন্দর রঙিন সাজে কে সাজাইলে। কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার মধ্যেই সোনালু ফুলের সৌন্দর্য তুলে ধরেছেন। হলুদ বরণ সৌন্দর্য মাতোয়ারা করে রাখে … বিস্তারিত পড়ুন

ছান্দিয়াপুর বাঁধ উপ-প্রকল্পে সাংগঠনিক কমিটি গঠনে সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাধীন জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে “ছান্দিয়াপুর বাঁধ উপ-প্রকল্প” বাস্তবায়নে সাংগঠনিক কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর বাঁধের দক্ষিণ পাশে গোফফারের মোড় বটতলায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপ-প্রকল্পের উপকারভোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ … বিস্তারিত পড়ুন