ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর বাম্পার ফলনে ভরবে নওগাঁর কৃষকদের শূন্য গোলা

উত্তর বঙ্গের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলা এই জেলার ধান ও চাউলের সুনাম ছড়িয়ে যায় দেশ জুড়ে নওগাঁয় ১১টি উপজেলায় দুলছে সোনালী বর্নের ধান যা দেখে কৃষকরা স্বপ্ন দেখছেন বাম্পার ফলনের। নওগাঁ জেলার আত্রাই উপজেলায় প্রতিটি মাঠ জুড়ে দুলছে কৃষকের সোনালী স্বপ্নের ধান। মাঠগুলোতে এখন বোরো ধানের সবুজ বরণ কেটে হলুদ বরণ ধারণ করতে শুরু … বিস্তারিত পড়ুন

কয়রায় দূর্যোগ প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি ও সমন্বয় সভা

আমরাই গড়বো নিরপদ উপকূল এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে খুলনার কয়রায় জেজেএস প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি অবহিতকরণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) বেলা ১১ টায় উপজেলার বিআরডিবি হলরুমে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের অর্থয়ানে ও বেসরকারি উন্নয়ন সংস্থা-জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সহযোগিতায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সমন্বয়কারি আ. … বিস্তারিত পড়ুন

অসময়ের ঝড়-বৃষ্টিতে পার্বতীপুরের ৪০ হেক্টর জমির পাঁকা ধান পানিতে নিমজ্জিত

গত ২ দিনের অবিরাম ঝড়-বৃষ্টিতে পার্বতীপুর উপজেলার ৩টি  ইউনিয়নের  নিম্নাঞ্চলসমূহ ব্যাপকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে। বিশেষ করে গতকাল শুক্রবার দিনগত রাতে অবিরাম বৃষ্টিপাত হয়।  সেই সাথে ঝড়ো হাওয়াও ছিলো গোটা এলাকায়। এর ফলে গাছ পালার খুব একটা ক্ষতি না হলেও নীচু কৃষি জমিতে কাটার অপেক্ষায় থাকা পাঁকা ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে নুয়ে পড়ায় … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে টানা বৃষ্টিতে পাকা সড়ক নদীগর্ভে বিলীন, দ্রুত সংস্কার কাজ শুরু

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম রামপুর এলাকায় টানা দুই দিনের ভারী বর্ষণে একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক ভেঙে ব্রহ্মপুত্র নদীতে বিলীন হয়ে গেছে। আকস্মিক এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে চরম দুর্ভোগ ও উদ্বেগের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায়, মিতালী সমিতির মোড় থেকে দফেদার ঘাট হয়ে জে.আর.এস স্কুল পর্যন্ত ঈদগাঁহ মাঠ সংলগ্ন এই সড়কটি … বিস্তারিত পড়ুন

কালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামে বেদে সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ভোরে সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরের বেদে পল্লীতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আত্রাই নদীর তীরে পলিথিনের ছাউনি দিয়ে প্রায় ২৫-৩০টি … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় ব্যস্ত চাষিরা

নওগাঁর আত্রাই উপজেলায় আম বাগানে সবুজ পাতার ফাঁকে ফাঁকে আমের ছোট ছোট গুটি দৃশ্যমান হতে শুরু করেছে। জেলার বিভিন্ন এলাকায় আমের মুকুল ও গুটির সৌরভে ইতোমধ্যেই মুখরিত হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর আমের মুকুল ভালো এসেছে এবং ধীরে ধীরে তা গুটিতে পরিণত হচ্ছে। এতে … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ের গ্রামগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই

“বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়ই…”—কবি রজনীকান্ত সেনের সেই বিখ্যাত কবিতার বাবুই পাখি আজ যেন শুধুই স্মৃতির পাতায়। এক সময় গ্রামবাংলার আকাশ-প্রকৃতি জুড়ে থাকা এই শিল্পী পাখি এখন আত্রাইয়ের গ্রামগঞ্জ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে। বাবুই পাখি ছোট আকারের হলেও অত্যন্ত বুদ্ধিমান ও পরিশ্রমী। দেখতে অনেকটা চড়ই পাখির মতো হলেও আকারে কিছুটা বড়। এরা সাধারণত ঝাঁক … বিস্তারিত পড়ুন

নওগাঁয় আমন ধানক্ষেত এখন অপরূপ সবুজের সমারোহে ভরপুর

নওগাঁর আত্রাইয়ে আমন ধানক্ষেতের দিকে তাকালেই এখন দেখা যায় অপরূপ সবুজের সমারোহে ভরপুর। আত্রাই উপজেলায় কৃষকদের এবার আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সরেজমিনে আত্রাই উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, কৃষকরা এখন আমন ধানের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত রয়েছে। বিভিন্ন রোগ-বালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলী মাঠ রক্ষার জন্য নিয়মিত কীটনাশক স্প্রে করছে। এ উপজেলার … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাই নদে কালনা-বিষ্ণুপুর সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা, চরম ভোগান্তিতে মানুষ

নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর নির্মাণাধীন কালনা-বিষ্ণুপুর সেতুর কাজ আট বছরেও শেষ হয়নি। ২০১৮ সালে শুরু হওয়া ২৬২ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ এখনো মাত্র ৬৫ শতাংশ সম্পন্ন হয়েছে। কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২২ সালের নির্ধারিত সময় পেরিয়ে দীর্ঘদিন ধরে প্রকল্পটি ঝুলে আছে। সেতুর কাজ বন্ধ থাকায় মহিষবাথান ও এনায়েতপুরসহ আশপাশের এলাকার মানুষ প্রতিদিন … বিস্তারিত পড়ুন

আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ

নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ। নদী মাত্রিক এলাকা হিসেবে নদীর দুই তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে দোল খাচ্ছে সবুজ পাতা। কোথাও ভুট্টা কোথাও আলু কোথাও বাদামসহ বিভিন্ন রবিশস্যে এখন দুলছে কৃষকের স্বপ্ন। ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আত্রাই উপজেলা। উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৭ ইউনিয়নেরই বুক চিড়ে বয়ে গেছে আত্রাই … বিস্তারিত পড়ুন