ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জয়পুরহাটের কালাই উপজেলার থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE) প্রজেক্ট”-এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলনে অভিযান, জব্দ ড্রেজার ঘটনাস্থলেই ধ্বংস

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়ন সংলগ্ন আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। জানা গেছে, অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে টাস্কফোর্স নদী তীরবর্তী এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানের … বিস্তারিত পড়ুন

অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১

নরসিংদীর মনোহরদী উপজেলায় অযু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ছাত্র আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন— জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা … বিস্তারিত পড়ুন

পাহাড়ি ঢলে ফুলে–ফেপে উঠেছে ঝিনাইগাতী উপজেলার দুই নদী, ঝুকিতে হাজারো মানুষ

টানা ভারী বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের দুইটি নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে ঝিনাইগাতী সদর বাজারে পানি ঢুকতে শুরু করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শনিবার সকাল ৯টায় শেরপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, জেলার চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার … বিস্তারিত পড়ুন

কালাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাটের কালাই উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী – এমপি।  শনিবার বিকেল ৫ টায় উপজেলার পুনট শান্তিনগর সড়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ … বিস্তারিত পড়ুন

রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের ফল উৎসব ‘মৌসুমি ফলাহার’ অনুষ্ঠিত

রাজবাড়ীতে রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মৌসুমি ফল উৎসব ‘ মৌসুমি ফলাহার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় রাজবাড়ী জেলা সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে অবস্থিত রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারে ফাউন্ডেশনের উদ্যোগে এ উৎসবটির আয়োজন করা হয়। শুরুতে পাঠাগারকক্ষে ফাউন্ডেশনের বিভিন্ন শাখার প্রশিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, আবৃত্তি ও স্মৃতিচারণসহ নানা পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে সকলের সামনে আসে থালায় সাজানো … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

নরসিংদীর মনোহরদী উপজেলার মইষাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন মানারাকান্দা হিলফুল ফুজুল যুব সংঘ। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখপুর কে ইউ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আমিনুল হক (বিএসসি, বি.এড)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক … বিস্তারিত পড়ুন

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে সিমান্ত সড়ক প্লাবিত

বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের নদী-নালা, খাল-বিল যেমন এ দেশকে সুজলা-সুফলা-শস্য-শ্যামলা করে তুলেছে, তেমনি মাঝেমধ্যে এ দেশের মানুষের জীবনে ডেকে আনে চরম দুর্ভোগ। এই প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম হলো বন্যা। বন্যা এ দেশের মানুষের কাছে একটি অতি পরিচিত অথচ ভয়াবহ অভিশাপ। বাংলাদেশ একটি নিচু সমতল ভূমি হওয়ায় পাহাড়ি ঢল বা অতিরিক্ত পানি খুব দ্রুত চারদিকে … বিস্তারিত পড়ুন

মোকামিয়া মাদ্রাসা বাজারের একমাত্র পুকুর অচল: পানির সংকটে চরম দুর্ভোগে এলাকাবাসী

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া মাদ্রাসা বাজার এলাকার একমাত্র জনসাধারণের ব্যবহৃত পুকুরটি দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। পুকুরটিতে ময়লা-আবর্জনা জমে থাকা, আগাছার বিস্তার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ।  স্থানীয়রা জানান, বাজার ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষ দৈনন্দিন নানা কাজে এই পুকুরের ওপর … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে শর্ট সার্কিটের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই, ঘুমন্ত গৃহকর্তাকে উদ্ধার সহায়তার আবেদন ক্ষতিগ্রস্ত পরিবারের

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২ নং মন্মথপুর ইউনিয়নের পূর্ব রাজাবাসর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার (৩০ মে) দুপুর ২টার পর আকস্মিকভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত … বিস্তারিত পড়ুন