ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামে বেদে সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ভোরে সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরের বেদে পল্লীতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আত্রাই নদীর তীরে পলিথিনের ছাউনি দিয়ে প্রায় ২৫-৩০টি … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় ব্যস্ত চাষিরা

নওগাঁর আত্রাই উপজেলায় আম বাগানে সবুজ পাতার ফাঁকে ফাঁকে আমের ছোট ছোট গুটি দৃশ্যমান হতে শুরু করেছে। জেলার বিভিন্ন এলাকায় আমের মুকুল ও গুটির সৌরভে ইতোমধ্যেই মুখরিত হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর আমের মুকুল ভালো এসেছে এবং ধীরে ধীরে তা গুটিতে পরিণত হচ্ছে। এতে … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ের গ্রামগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই

“বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়ই…”—কবি রজনীকান্ত সেনের সেই বিখ্যাত কবিতার বাবুই পাখি আজ যেন শুধুই স্মৃতির পাতায়। এক সময় গ্রামবাংলার আকাশ-প্রকৃতি জুড়ে থাকা এই শিল্পী পাখি এখন আত্রাইয়ের গ্রামগঞ্জ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে। বাবুই পাখি ছোট আকারের হলেও অত্যন্ত বুদ্ধিমান ও পরিশ্রমী। দেখতে অনেকটা চড়ই পাখির মতো হলেও আকারে কিছুটা বড়। এরা সাধারণত ঝাঁক … বিস্তারিত পড়ুন

নওগাঁয় আমন ধানক্ষেত এখন অপরূপ সবুজের সমারোহে ভরপুর

নওগাঁর আত্রাইয়ে আমন ধানক্ষেতের দিকে তাকালেই এখন দেখা যায় অপরূপ সবুজের সমারোহে ভরপুর। আত্রাই উপজেলায় কৃষকদের এবার আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সরেজমিনে আত্রাই উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, কৃষকরা এখন আমন ধানের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত রয়েছে। বিভিন্ন রোগ-বালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলী মাঠ রক্ষার জন্য নিয়মিত কীটনাশক স্প্রে করছে। এ উপজেলার … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাই নদে কালনা-বিষ্ণুপুর সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা, চরম ভোগান্তিতে মানুষ

নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর নির্মাণাধীন কালনা-বিষ্ণুপুর সেতুর কাজ আট বছরেও শেষ হয়নি। ২০১৮ সালে শুরু হওয়া ২৬২ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ এখনো মাত্র ৬৫ শতাংশ সম্পন্ন হয়েছে। কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২২ সালের নির্ধারিত সময় পেরিয়ে দীর্ঘদিন ধরে প্রকল্পটি ঝুলে আছে। সেতুর কাজ বন্ধ থাকায় মহিষবাথান ও এনায়েতপুরসহ আশপাশের এলাকার মানুষ প্রতিদিন … বিস্তারিত পড়ুন

আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ

নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যবাহী আত্রাই নদীর দুই তীরে গড়ে উঠেছে সবুজের সমারোহ। নদী মাত্রিক এলাকা হিসেবে নদীর দুই তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে দোল খাচ্ছে সবুজ পাতা। কোথাও ভুট্টা কোথাও আলু কোথাও বাদামসহ বিভিন্ন রবিশস্যে এখন দুলছে কৃষকের স্বপ্ন। ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আত্রাই উপজেলা। উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৭ ইউনিয়নেরই বুক চিড়ে বয়ে গেছে আত্রাই … বিস্তারিত পড়ুন

অবৈধভাবে আবাদী জমি খনন; মাটিসহ দুই মিনি ড্রাম ট্রাক আটক

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে আবাদী জমি খনন করে মাটি পরিবহনের সময় দুইটি মিনি ড্রাম ট্রাক আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাক মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার (১৩ মার্চ) ভোররাত ৩ টার দিকে তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় ঢাকা-নাটোর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে … বিস্তারিত পড়ুন

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার কৃষাণ কৃষাণির ধান ভাঙানোর ঢেঁকি

“ও বউ ধান ভানে রে/ঢেঁকিতে পাড় দিয়া/ ঢেঁকি নাচে বউ নাচে/হেলিয়া দুলিয়া/ ও বউ ধান ভানে রে…”। গ্রাম-বাংলার ঐতিহ্য ঢেঁকি নিয়ে লেখা এ গানটিতে ঢেঁকির সাথে গ্রামীণ নারীর মধুর সম্পর্কের চিত্রটাই যেন ফুটে উঠেছে।এ ছাড়া ঢেঁকি নিয়ে বাংলা সাহিত্যে রয়েছে নানা গান ও কবিতা।পুরোনো দিনের গ্রামীণ গীতির সুরে ‘ধান ভাঙ্গিরে ঢেঁকিতে পার দিয়া, আমি নাচি … বিস্তারিত পড়ুন

সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন-এ শুরু হয়েছে চলতি বছরের গোলপাতা আহরণ মৌসুম। বন বিভাগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবার (০৩ মার্চ) সকাল থেকে গোলপাতা কাটা শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। সুন্দরবনে বছরজুড়েই বিভিন্ন বনজ সম্পদ আহরণের মৌসুম থাকলেও গোলপাতা উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে অন্যতম অর্থকরী সম্পদ হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে ঘরের ছাউনি, বেড়া নির্মাণ … বিস্তারিত পড়ুন

বেতাগীর ঝোপখালী পাখির চর’ হতে পারে আকর্ষণীয় পর্যটন স্পট

দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলার ‘ঝোপখালী পাখির চর’ এ গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম। এ চরটি হতে পারে আগামীর আকর্ষণীয় পর্যটন স্পট। দক্ষিণ এ উপকূলের বিষখালী নদীর মোহনায় সর্বশেষ জেগে ওঠা দ্বীপচরে ‘ঝোপখালী পাখির চর’। ছোট-বড় বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সমন্বয়ে গড়ে উঠেছে এখানকার জীববৈচিত্র্য। এখানে রয়েছে পাখিদের অভয়ারণ্য। চরের ভেতরে একেবেঁকে বয়ে গেছে … বিস্তারিত পড়ুন