ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে আত্রাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলামকে স্বাগত জানিয়ে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় ইউএনও শেখ মো. আলাউল ইসলাম আত্রাইয়ের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ “জিতবে এবার কৃষক শ্রমিক জিতবে চাষা ভূষা, জিতবে এবার মাঝি মাল্লা জিতবে দাঁড়িপাল্লা” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ১০ টায় মোল্লা আজাদ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন … বিস্তারিত পড়ুন

নওগাঁয় আলু–ভুট্টা মৌসুমে জমি চাষে ব্যস্ত কৃষকরা

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে আলু ও ভুট্টার আবাদ শুরু হওয়ায় জমি প্রস্তুত ও চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতের শুরুর সাথে সাথে মাঠজুড়ে জমি চাষ, সার প্রয়োগ ও বীজ প্রস্তুতিতে চলছে কৃষকদের ব্যস্ততা। স্থানীয় কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের আশা নিয়ে তারা এবার আগাম আলু … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে “অদম্য নারী পুরস্কার” কার্যক্রমের আওতায় পাঁচ শ্রেষ্ঠ নারীকে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তারাও বক্তব্য রাখেন। … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন শেখ মো. আলাউল ইসলাম

মোঃ ফিরোজ আহমদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘ ছয় মাস পর নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ মো. আলাউল ইসলাম। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে খেজুর গাছের রস খেয়ে অনিক নামের এক যুবকের মৃত্যু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ ‎নওগাঁর আত্রাইয়ে খেজুর গাছের রস খেয়ে অনিক মোল্লা (১৭) মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত অনিক উপজেলার ভোঁ-পাড়া ইউনিয়নের মহাদীঘি নামাপাড়া গ্রামের খোকা মোল্লার তৃতীয় ছেলে। এদিকে অনিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহাদীঘি গ্রামে নেমে আসে শোকের মাতম। ‎ ‎মৃত অনিকের … বিস্তারিত পড়ুন

দীর্ঘ ৯ মাস ধরে বন্ধ আত্রাইয়ের মডেল মসজিদ, ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উদ্বোধনের ৯ মাস পার হলেও এখনো চালু হয়নি উপজেলা মডেল মসজিদ। লোক দেখানো আনুষ্ঠানিক উদ্বোধনের পর মসজিদটি ইমাম–মুয়াজ্জিন নিয়োগ ও হস্তান্তর প্রক্রিয়া আটকে থাকায় ব্যবহার শুরু করা সম্ভব হয়নি। এতে স্থানীয় মুসল্লী ও আবেদনকারীদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সাহেবগঞ্জ এলাকায় নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদের কিছু … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে ইউএনও শূন্য দুর্ভোগ বারছে জনসাধারণের

মোঃ ফিরোজ আহম্মেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ৬ মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদ শুন্য রয়েছে। ফলে কাঙ্খিত সেবা না পেয়ে সেবা গ্রহীতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনের পর দিন ফাইল জমা হলেও সহজে মিলছে না সমাধান। এ উপজেলার ৮ টি ইউনিয়নে দুই লাখের অধিক মানুষের বসবাস। জনগুরুত্বপূর্ণ এ উপজেলায় দীর্ঘ দিন ধরে … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ … বিস্তারিত পড়ুন

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল সেনাসদস্যের

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বায়োজিদ (২৭) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে আত্রাই–বান্দাইখাড়া সড়কের আহসানগঞ্জ ইউনিয়নের চৌড়বাড়ি গ্রামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বায়োজিদ মোটরসাইকেলে করে চলাচলের সময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাকটি তাকে সজোরে ধাক্কা দিলে … বিস্তারিত পড়ুন