ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা একসঙ্গে সম্পন্ন হয়েছে। জানাজায় স্বজন, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। জানাজাকে ঘিরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে নিহত … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্নআয়ের ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে দুই দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। গত মঙ্গলবার ও বৃহস্পতিবার (২৫ ও ২৭ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের রাসাদ ইন্টারপ্রাইজ বিক্রয়কেন্দ্রে এ চাল বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর পরিচালিত এ … বিস্তারিত পড়ুন

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী বাঁশঝাড়

নওগাঁর আত্রাইয়ে দিন দিন হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাঁশঝাড়। একসময় উপজেলার প্রায় প্রতিটি গ্রামের বাড়ির আঙিনা, পুকুরপাড় ও রাস্তার পাশে চোখে পড়ত বাঁশঝাড়। কিন্তু সময়ের পরিবর্তন, বসতভিটা সম্প্রসারণ, বাঁশের ব্যবহার কমে যাওয়া এবং প্রয়োজনের তাগিদে বাঁশঝাড় কেটে ফেলায় এখন অনেক গ্রাম থেকেই হারিয়ে যাচ্ছে বাঁশ। স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দশক … বিস্তারিত পড়ুন

সরকারি জায়গা থেকে গাছ কাটায় ৩০ হাজার টাকা জরিমানা

নওগাঁর আত্রাইয়ে সরকারি জায়গা থেকে অবৈধভাবে গাছ কাটার দায়ে মিন্টু প্রামাণিক নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের সদুপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। অভিযানে সরকারি জায়গা থেকে গাছ কাটার অভিযোগের সত্যতা পাওয়ায় মিন্টু … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যচাষিদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি শুরু হয়েছে। আজ রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৫ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নওগাঁ জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা জুড়ে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির আওতায় নওগাঁ জেলার প্রতিটি মসজিদে আনুষ্ঠানিকভাবে ২টি করে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে। ​তারই ধারাবাহিকতায় আজ সকাল ১১টায় আত্রাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আত্রাই মডেল … বিস্তারিত পড়ুন

সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের দুইজন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে রিয়াদের সানাইয়া শিল্পনগরীর একটি সোফা কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে কারখানায় কর্মরত প্রবাসীরা … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

নওগাঁর আত্রাই উপজেলার সিংসাড়া ইব্রাহিমনগর দাড়ির ওপর একটি প্রশস্ত ও আধুনিক ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। বর্তমানে সেখানে একটি পুরনো ও অত্যন্ত সরু ব্রিজ রয়েছে, যা এলাকার হাজার হাজার মানুষের প্রতিদিনের চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ​স্থানীয়রা জানান, ব্রিজটি এতই সরু মাত্র একটি ভ্যান উঠলেই পুরো পথ অবরুদ্ধ হয়ে পড়ে। ওই অবস্থায় বিপরীত দিক থেকে … বিস্তারিত পড়ুন