ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান

নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুরে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো ভবানীপুর সুপার লীগ-২০২৬ সিজন-১’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় স্থানীয় মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ভবানীপুর যুব সমাজ ও ভবানীপুর সবুজ সংঘ ফুটবল একাডেমির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহাগোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল সরদার। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাহাগোলা ইউনিয়ন … বিস্তারিত পড়ুন

আত্রাই-রাণীনগরে নানা কর্মসূচিতে এমপি রেজাউল ইসলাম রেজু

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, জনগণের সঙ্গে সাক্ষাৎ ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে দিনটি কাটান তিনি। আত্রাই উপজেলায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন এমপি রেজু। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে বেহাল সড়ক নিজ অর্থায়নে মেরামত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ হোসেন

নওগাঁর আত্রাই উপজেলার ৮নং হাট কালুপাড়া ইউনিয়নের চকশিমলা দয়ের নিংরা থেকে চরকতলা পর্যন্ত সড়কটির দীর্ঘদিনের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ ও গর্ত। ফলে প্রতিদিন চলাচলের সময় ভোগান্তির শিকার হতে হচ্ছে পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে তাদের কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন চেয়ারম্যান পদপ্রার্থী … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অষ্ঠিত

 নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) ২০২৬ সকাল সাড়ে ১০ টায়  আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ‘আত্রাই’ পত্রিকা পরিবারের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​ আত্রাই পত্রিকার প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফরিদুল আলম পিন্টুর সভাপতিত্বে মিতু ও জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান … বিস্তারিত পড়ুন

স্বল্পমূল্যে টিসিবি পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রমে স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে উপকৃত হচ্ছেন অসংখ্য পরিবার। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল থেকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।সরকারি নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে ডাল, … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

নওগাঁর আত্রাইয়ে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বান্দাইখাড়ায় খাস মোজাদ্দেদীয়া তরিকার উদ্যোগে এ উপলক্ষে এক মহতি জলসার আয়োজন করা হয়। বান্দাইখাড়া এলাকার হাফেজ ও সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদের বাসভবনে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরেকামেল হযরত মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দীন, সাবেক প্রভাষক, নওগাঁ … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে তিন মাস ব্যাপি ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“মানুষ,পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, আত্রাইয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলার ক্ষিদ্র কালিকাপুর দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ

নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক পতিসর সড়কের সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সড়কের দুই পাশে তালগাছের চারা রোপণের মাধ্যমে এলাকাটিকে আরও নান্দনিক ও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য … বিস্তারিত পড়ুন