ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

আত্রাইয়ে সাঁতার প্রতিযোগিতায় আহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হাসপাতালে

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে পানির মধ্যে সিঁড়ির রেলিংয়ের আঘাতে আহত হয়েছে লেমন নামে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আত্রাই উপজেলা পরিষদ পুকুরে এ ঘটনা ঘটে। আহত লেমন বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। প্রতিযোগিতায় সাঁতার কাটার সময় পানির মধ্যে সিঁড়ির রেলিংয়ের সঙ্গে আঘাত লেগে তার পেটে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা

নওগাঁর আত্রাইয়ে‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’শীর্ষক প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট ২০২৬) উপজেলা হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন আত্রাইয়ের ফিল্ড সুপারভাইজার মোঃআকবর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক মো. মারুফ রায়হান। বিশেষ … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগষ্ট)সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান। অনুষ্ঠানে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও … বিস্তারিত পড়ুন

গ্রাম আদালতের কার্যক্রমে বিশা ইউপিতে ফিরেছে স্বস্তি, সহজ হচ্ছে নাগরিক সেবা

নওগাঁর আত্রাই উপজেলার ৫ নম্বর বিশা ইউনিয়ন পরিষদে নিয়মিত গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনার ফলে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমেছে। এতে অল্প সময় ও কম খরচে বিচার পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় ইউনিয়নবাসীর মধ্যে ফিরেছে স্বস্তি ও আস্থা। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবার মানও আগের তুলনায় বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ের বৈঠাখালী সরকারি ডহর দখলমুক্তের দাবিতে এলাকাবাসীর অবস্থান

নওগাঁর আত্রাই উপজেলার বৈঠাখালী এলাকার সরকারি ডহর (জলপথ) দখলমুক্ত করার দাবিতে উপজেলা চত্বরে অবস্থান নিয়েছেন এলাকাবাসী। রোববার (৩০ আগস্ট) দুপুরে স্থানীয় বাসিন্দারা উপজেলা চত্বরে জড়ো হয়ে সরকারি ডহরটি অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের চলাচল ও স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বৈঠাখালী এলাকার সরকারি ডহরের বিভিন্ন অংশ দখল করে নেওয়ায় পানি … বিস্তারিত পড়ুন

আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদনকেন্দ্র

নওগাঁর আত্রাই নদীর পাড় ঘেঁষা রাস্তা ও আশপাশের এলাকার সৌন্দর্যবর্ধনে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নদীর পাড়ের বিভিন্ন স্থানে থাকা জঙ্গল ও আগাছা পরিষ্কার করে সেখানে ফুলসহ নানা ধরনের সৌন্দর্যবর্ধক গাছ লাগানো যেতে পারে। পাশাপাশি নির্দিষ্ট দূরত্বে বসার স্থান ও ল্যাম্পপোস্ট স্থাপন করা হলে সন্ধ্যার পরও নদীর পাড়ে মানুষের চলাচল ও অবসর কাটানোর সুন্দর … বিস্তারিত পড়ুন

সৌদি আরবে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা একসঙ্গে সম্পন্ন হয়েছে। জানাজায় স্বজন, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। জানাজাকে ঘিরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে নিহত … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্নআয়ের ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে দুই দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। গত মঙ্গলবার ও বৃহস্পতিবার (২৫ ও ২৭ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের রাসাদ ইন্টারপ্রাইজ বিক্রয়কেন্দ্রে এ চাল বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর পরিচালিত এ … বিস্তারিত পড়ুন

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী বাঁশঝাড়

নওগাঁর আত্রাইয়ে দিন দিন হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাঁশঝাড়। একসময় উপজেলার প্রায় প্রতিটি গ্রামের বাড়ির আঙিনা, পুকুরপাড় ও রাস্তার পাশে চোখে পড়ত বাঁশঝাড়। কিন্তু সময়ের পরিবর্তন, বসতভিটা সম্প্রসারণ, বাঁশের ব্যবহার কমে যাওয়া এবং প্রয়োজনের তাগিদে বাঁশঝাড় কেটে ফেলায় এখন অনেক গ্রাম থেকেই হারিয়ে যাচ্ছে বাঁশ। স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দশক … বিস্তারিত পড়ুন