ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কয়রায় ফাঁকা স্ট্যাম্প সংবলিত ফাইল নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

খুলনার কয়রা উপজেলায় নিজ বসতবাড়ি থেকে গুরুত্বপূর্ণ ফাঁকা স্ট্যাম্প ও ফাইল হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কয়রা থানায় এই ডায়েরিটি নিবন্ধিত হয় (জিডি নং: ৩০৪, ট্র্যাকিং নং: SEGIQF)। ​জিডি সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মদিনাবাদ গ্রামের বাসিন্দা মোঃ এনছার আলী সানা (৫৯) গত ২ সেপ্টেম্বর … বিস্তারিত পড়ুন

কয়রায় পুলিশের বিশেষ অভিযান: অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ১০, আটক ৮ স্মার্টফোন

খুলনার কয়রায় পুলিশের এক বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার অপরাধে ৮ জন এবং পরোয়ানাভুক্ত আরও ২ জনসহ সর্বমোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়াড়িদের ব্যবহৃত ৮টি স্মার্টফোন উদ্ধার করে জব্দ করা হয়। ​পুলিশ সূত্রে জানা যায়, খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনা অনুযায়ী ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আমির হামজা এবং … বিস্তারিত পড়ুন

পরিবারের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল জান্নাতির, এলাকায় শোকের ছায়া

খুলনার কয়রা উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে জান্নাতি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সঙ্গে ছোট্ট শিশুটির এমন করুণ মৃত্যুতে এলাকায়ও শোকের আবহ সৃষ্টি হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে … বিস্তারিত পড়ুন

অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত, অনলাইন জুয়ার বিরুদ্ধেও কঠোর অবস্থান

খুলনার কয়রা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল আলম যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় কয়রা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে কয়রা থানা … বিস্তারিত পড়ুন

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ক্যাম্পেইন

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগষ্ট) সকাল ১০ টায় বেসরকারি এনজিও সংস্থা বারসিক এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সুশিল সমাজ সংগঠন (সিএসও) কয়রা উপজেলার সভাপতি আনজুমানারা বেগমের সভাপতিত্বে ও সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী … বিস্তারিত পড়ুন

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার জাতীয় পাখি দোয়েল

একসময় ভোরের নীরবতা ভেঙে মিষ্টি শিসে জানান দিতো দোয়েল। গ্রামের আঁকাবাঁকা পথ, বাড়ির উঠান, ঘরের চাল কিংবা গাছের ডালে ছিল জাতীয় পাখি দোয়েলের সরব উপস্থিতি। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। এখন আর আগের মতো দেখা মেলে না চেনা সেই দোয়েলের। ধীরে ধীরে গ্রামবাংলার প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে দেশের জাতীয় পাখিটি। কয়রা উপজেলার বিভিন্ন … বিস্তারিত পড়ুন

কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক হুরে জান্নাত

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক খোঁজখবর নিতে খুলনা জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব হুরে জান্নাত আজ কয়রা উপজেলার মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ল্যাব, লাইব্রেরি ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, উপস্থিতি এবং পাঠদানের মান সম্পর্কে শিক্ষকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা ও উন্নয়ন প্রয়োজনীয়তা … বিস্তারিত পড়ুন

টিসিবির ডিলার নিয়োগে প্রকৃত ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার দাবি

খুলনার কয়রা ইউনিয়ন ও বাগালী ইউনিয়নে টিসিবির ডিলারশিপ নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিনের স্থানীয় ও স্থায়ী ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার দাবি উঠেছে। একই সঙ্গে ডিলারশিপের জন্য আবেদনকারীদের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বাস্তবে রয়েছে কি না, তা সরেজমিনে যাচাই করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, টিসিবির ডিলারশিপের জন্য আবেদনকারীদের মধ্যে অনেকের নিজস্ব স্থায়ী দোকান নেই। … বিস্তারিত পড়ুন

আমাদী বিলে ধান রোপণের সময় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

সংসারের অভাব ঘোচাতে প্রতিদিনের মতো দিনমজুরের কাজে গিয়েছিলেন হারুন সানা। অন্যের জমিতে ধানের চারা রোপণ করে মজুরি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু সেই ঘরে ফেরা আর হলো না। বজ্রপাত কেড়ে নিল তার প্রাণ। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার কয়রা উপজেলার আমাদী বিল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে হালকা … বিস্তারিত পড়ুন

কয়রায় অন্য জেলায় সার পাচারকালে হাতেনাতে আটক: অসাধু ব্যবসায়ীকে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে খুলনার কয়রা থেকে অন্য জেলায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উদ্ধার করা সার বাজেয়াপ্ত করে স্থানীয় কৃষকদের মাঝে নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। ​বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাছারীবাড়ী বাজারের ‘মেসার্স অধিকারী ট্রেডার্স’-এ অভিযান … বিস্তারিত পড়ুন