ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কয়রায় দুর্যোগে আগাম প্রস্তুতি জোরদারে ‘প্রোটিস্থা’ প্রকল্প

খুলনার কয়রা উপজেলায় দুর্যোগের আগাম পূর্বাভাসের ভিত্তিতে ঝুঁকি কমাতে এবং ক্ষয়ক্ষতি হ্রাসে ‘প্রোটিস্থা’ নামে একটি নতুন প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা উত্তরণের আয়োজনে একটি প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, আকস্মিক বন্যা ও বজ্রপাতের মতো … বিস্তারিত পড়ুন

ছুটির দিনে ধসে পড়ল বিদ্যালয়ের ভবন, অল্পের জন্য এড়ানো গেল বড় দুর্ঘটনা

খুলনার কয়রা উপজেলার গৌবন্দুপুর এলাকায় অবস্থিত গাজী আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ-এর একটি ভবনের অংশ ছুটির দিনে হঠাৎ ধসে পড়েছে। বিদ্যালয় বন্ধ থাকায় কোনো শিক্ষার্থী, শিক্ষক বা কর্মচারী আহত হননি। তবে স্থানীয়দের মতে, ঘটনাটি বিদ্যালয় চলাকালে ঘটলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, ধসে পড়া ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। … বিস্তারিত পড়ুন

কয়রায় মডেল মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ, নকশা লঙ্ঘনের আশঙ্কা

খুলনার কয়রা উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজে প্রকৌশল নকশা অনুসরণ না করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্মাণকাজে নকশা অনুযায়ী মানসম্মত উপকরণ ও নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না, যা ভবিষ্যতে ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে। অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের গুরুত্বপূর্ণ কাঠামো কলাম (পিলার) নির্মাণে প্রকৌশল নকশা অনুযায়ী প্রতি ৪ … বিস্তারিত পড়ুন

কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন, আলোচনা সভা ও চেক বিতরণ

খুলনার কয়রায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কয়রা উপজেলা শাখার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ​সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ … বিস্তারিত পড়ুন

শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন

খুলনার কয়রা উপজেলায় শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা কয়রা উপজেলা শাখা। শুক্রবার বিকেল চারটায় উপজেলা পরিষদের সামনে কয়রা থানা সড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ‘শিশু ও নারী নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই’—এই স্লোগানে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর … বিস্তারিত পড়ুন

কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা

খুলনার কয়রায় “বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীলকরণ কর্মসূচি” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি সুশীলনের বাস্তবায়নে এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সহযোগিতায় আয়োজন করা হয়। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সুশীলনের উপজেলা সমন্বয়কারী (কয়রা-পাইকগাছা) মো. আয়ুব … বিস্তারিত পড়ুন

কয়রায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

 খুলনার কয়রায় কৃষি, মৎস্য ও সমবায় খাতের সমন্বিত উন্নয়ন, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস -২০২৬” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কয়রা উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে … বিস্তারিত পড়ুন

কয়রায় দুর্যোগ প্রস্তুতিতে সরকারি-বেসরকারি সমন্বয়ের তাগিদ

সিডর, আইলা, আম্পান, ইয়াস কিংবা রিমালের মতো ঘূর্ণিঝড়ের ভয়াবহ স্মৃতি এখনো তাড়া করে ফেরে উপকূলীয় জনপদ কয়রার মানুষকে। এ প্রেক্ষাপটে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, আশ্রয়কেন্দ্রগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভায়। বুধবার (১৩ মে) দুপুরে কয়রা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের … বিস্তারিত পড়ুন

কয়রায় মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

খুলনা জেলার কয়রা উপজেলায় মারধর, টাকা ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুর রব মোল্লা। ‎২ মে ( বুধবার) স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। ‎লিখিত অভিযোগে তিনি জানান, তার পিতার মৃত্যুর পর পিতার প্রায় ১ লাখ টাকা তার মায়ের কাছে জমা ছিল।উক্ত টাকা তার … বিস্তারিত পড়ুন

কয়রায় নতুন এসিল্যান্ড হিসেবে জান্নাতুল ফেরদৌসের যোগদান

খুলনার উপকূলীয় জনপদ কয়রা উপজেলায় দীর্ঘ সময় পর নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জান্নাতুল ফেরদৌস। আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে উপস্থিত হয়ে বুধবার সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। গত বছর ১১ নভেম্বর সহকারি কমিশনার (ভূমি)  বিএম তারিক উজ জামান ইউএনও হিসেবে পদোন্নতি পেয়ে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বদলি হয়ে চলে যান। তারপর থেকে কয়রা উপজেলায় এসিল্যাড পদটি … বিস্তারিত পড়ুন