ব্রেকিং নিউজ নওগাঁ-৬ আসনের এমপি রেজুর অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে দুটি পুলিশ বক্সসেচ মোটর পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা-চেক নেওয়ার অভিযোগ; সাদুল্লাপুরে সংবাদ সম্মেলনে কৃষকের দাবিআত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মাদক কোনো সমাধান নয়, বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ – ইউএনও এটিএম কামরুল ইসলাম

মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ। মাদকাসক্ত ব্যক্তি, পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্থ করে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে সবাইকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গাজীপুরের কালীগঞ্জে বাল্য বিবাহ, মাদক ও গ্রাম আদালত বিষয়ে সচেতনতা মুলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম এসব বলেন। তিনি … বিস্তারিত পড়ুন

জনগণের কল্যাণে, এলাকার উন্নয়নে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে : একে এম ফজলুল হক মিলন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। উপজেলা সম্মেলন কক্ষে আর্থিক সহায়তার চেক এবং জিআর খাদ্যশস্য (চাল) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে সিএনজি চালকের বেশে ছিনতাই-মালামালসহ গ্রেপ্তার দুইজন

গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালক ও যাত্রীর ছদ্মবেশে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, নরসিংদীর পলাশ থানাধীন ব্রাক্ষণপাড়া এলাকার হারুন আহমেদ নাসিরের কন্যা ইসরাত আহমেদ শোভা গত ৫ জুন রাতে পাঁচদোনা সিএনজি স্ট্যান্ড হতে একটি সিএনজি রিজার্ভ করে টঙ্গীর একটি কোম্পানীতে ৬ জুন সকালে চাকুরীর ইন্টারভিউ দেওয়ার … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (৭ জুন) সকালে এক জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার; মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

গাজীপুরের কালীগঞ্জে রাস্তার পাশ থেকে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। নিহতের মুখে বীভৎস আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তুমলিয়া ইউনিয়নের সোম নতুন বাজারের উত্তর পাশে গোরস্থান সংলগ্ন এলাকায় সড়কের পাশ থেকে একই ইউনিয়নের পাশ্ববর্তী অলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলামের লাশটি উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ। স্থানীয় … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকালে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আকন্দ, তুমলিয়া … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে তিনদিন ব্যাপী ‘ভূমিসেবা মেলার’ আনুষ্ঠানিক উদ্বোধন

সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু হয়েছে।  মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। এসময় উপস্থিত সকলের অংশগ্রহণে পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা ভ’মি অফিস চত্বরে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা’র সভাপতিত্বে এবং ইউনিয়ন ভূমি … বিস্তারিত পড়ুন

গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে নগরীর ইকবাল কুটিরে এই কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি ডাঃ এফ রহমান (ভারপ্রাপ্ত সম্পাদক সাপ্তাহিক দূর্নীতি সমাচার), সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার নবকণ্ঠ)। এছাড়া কমিটিতে সহ-সভাপতি আব্দুর রশিদ (দৈনিক গণমানুষের আওয়াজ), সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী-সন্ত্রাসী চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামী গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে যুবদল নেতার উপর হামলাকারী শীর্ষ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ সজিব মিয়াকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. মাসুদ রানা শামীম বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোড়াশাল ব্রীজের উপর হইতে গ্রেফতার করেছেন। থানা সূত্রে জানা যায়, উপজেলার দেওপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের পুত্র মো. আমির হোসেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক … বিস্তারিত পড়ুন

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদের ইন্তেকাল

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৫ মে) সকাল ১১ টার দিকে উত্তরা আহ্ছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। দীর্ঘদিন ধরে তিনি লিভার জটিলতায় ভারতসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল … বিস্তারিত পড়ুন