ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

কালীগঞ্জে দলীয় পরিচয় দিয়ে প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জে সৌদি আরব প্রবাসী মাসুম ভুইয়ার বসতবাড়ীর জমি দলীয় পরিচয় দিয়ে, জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি নেতা জুয়েল ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। এ বিষয়ে প্রবাসীর বড় ভাই আব্দুল হালিম ভুইয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী মৌজার বিগত আরএস … বিস্তারিত পড়ুন

বসতবাড়ি দখল ও চলাচলের পথ বন্ধের অভিযোগে পার্বতীপুরে মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুরে ক্ষমতার দাপটে বসতবাড়ি দখল, ভাঙচুর, লুটপাট ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব হুগলীপাড়া গ্রামে এই মানববন্ধনের আয়োজন করেন মোতাহারা বেগম নামের এক ভুক্তভোগী নারী। মানববন্ধনে মোতাহারা বেগম অভিযোগ করে বলেন, ১১৯ নং এস.এ খতিয়ানভুক্ত পৈতৃক সম্পত্তিটি মূল মালিক … বিস্তারিত পড়ুন

সাদুল্লাপুরে জমি দখল, মারধর ও প্রাণনাশের হুমকি; থানায় লিখিত অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি দখল, মারধর, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত আবেদন করেছেন এক ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস এলাকার বাসিন্দা পারভিন বেগম দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ও ভোগদখলীয় জমি ভোগ করে আসছেন। ওই জমিতে বিভিন্ন প্রজাতির গাছপালা ও ফসল রয়েছে। তবে প্রতিবেশী কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত আবেদনে বলা হয়, গত ৩ জুন সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে জমিতে প্রবেশ করে সীমানা খুঁটি অপসারণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর স্বজনরা বাধা দিতে গেলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে প্রায় ৪৫ হাজার টাকা চাঁদা দাবি, ঘরের টিন ও মালামাল ক্ষতিসাধন এবং জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগও আনা হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী।

এ বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

বিস্তারিত আসছে,,,,,,,

বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে মোছা. জলি খাতুন গং কর্তৃক জোড় পূর্বক অবৈধভাবে জমি দখল করে দোকানঘর নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঘটনায় ভুক্তভোগী পরিবার। রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া বাজারের পাশে ভুক্তভোগীর বসতবাড়িতে পরিবার বর্গের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর মেয়ে চম্পা … বিস্তারিত পড়ুন