ব্রেকিং নিউজ নওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরা

আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ, সার নিতে গিয়ে সাংবাদিককে মারধর

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের নন্দনালীতে সার বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক সবুজ নগর পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান। সোমবার (২ নভেম্বর ২০২৬) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষকদের বরাদ্দকৃত জমির জন্য সার নিতে মেসার্স রেজা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. … বিস্তারিত পড়ুন

শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাইয়ে লেপ-তোষক কারিগররা

নওগাঁর আত্রাইয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে শীত। আর এই শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাইয়ের কারিগররা। শীত মৌসুমে কারিগররা ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক বানানোর কাজে। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষকের দোকানগুলো। তবে গত বছরের তুলনায় এবছর দাম তুলনামূলক বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা। আজ রবিবার ০১/১১/২০২৬ সকালে বান্দাইখাড়া বাজার শ্রী … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে গ্রাম আদালত এজলাসের উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলার০৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজ বিচার ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এই এজলাস স্থাপন করা হয়। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই এজলাসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন 

“হাত ধোয়ায় নায়ক হোন”প্রতিপাদ্যে নিয়ে  নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পাথাইলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল বিতরণ

নওগাঁর আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি সুযোগ-সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে ৬৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে … বিস্তারিত পড়ুন

আত্রাই রেলস্টেশন থেকে দুই শিশু উদ্ধার, পরিবারের সন্ধানে পুলিশ

নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মো. রাফু (১১) ও জিহাদ (১০) নামে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করে আত্রাই থানায় নেওয়া হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের বাসিন্দা শিশু দুটিকে … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭ সনের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন, আত্রাই, নওগাঁর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেরাত, আজান, হামদ, নাত, রচনা ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে গ্রুপ ‘ক’, ‘খ’ ও ‘গ’-তে উপজেলার বিভিন্ন মাদ্রাসা … বিস্তারিত পড়ুন

নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

নওগাঁর রাণীনগরে জনসাধারণের সহযোগিতায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর সকালে কাশিমপুর (বরাইচপাড়া) গ্রামের মো. ফেরদৌস সরদার (৩০) তাঁর মোটরসাইকেলটি শয়নকক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্বজন ও পুলিশের সহযোগিতায় … বিস্তারিত পড়ুন

শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং নওগাঁয় দুই নেতা গ্রেফতার

নওগাঁর মান্দায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন—এমন ঘোষণা দিয়ে মাইকিং করার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি সড়কে মাইকিং করে ওই … বিস্তারিত পড়ুন