ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

নওগাঁর রাণীনগরে জনসাধারণের সহযোগিতায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর সকালে কাশিমপুর (বরাইচপাড়া) গ্রামের মো. ফেরদৌস সরদার (৩০) তাঁর মোটরসাইকেলটি শয়নকক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্বজন ও পুলিশের সহযোগিতায় … বিস্তারিত পড়ুন

শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং নওগাঁয় দুই নেতা গ্রেফতার

নওগাঁর মান্দায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন—এমন ঘোষণা দিয়ে মাইকিং করার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের মো. আসলাম হোসেন টিপুসহ কয়েকজন রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি সড়কে মাইকিং করে ওই … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গোৎসব

হিন্দু ধর্ম অনুযায়ী,প্রতি শরতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্ত্যে আসেন দেবী দুর্গা। নির্দিষ্ট তিথি পর্যন্ত বাবার বাড়িতে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ের কৈলাসে স্বামীর বাড়িতে।দেবীর অবস্থানকালে এই পাঁচ দিন পৃথিবীতে ভক্তরা দেবীর বন্দনা করেন। বিজয়া দশমীতে পূজা উদযাপনের প্রধান আচারের অংশ হিসেবে এদিন নারীরা সিদূর খেলায় অংশ নেন।মণ্ডপ ও মন্দিরে দুর্গার পায়ে সিঁদুর … বিস্তারিত পড়ুন

নওগাঁ-নাটোর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা আহত ১

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রাণীনগর রেলস্টেশন সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এক ব্যক্তি। রোববার (১৮ অক্টোবর) বিকেল পোনে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে তাঁকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি ঘটনাস্থলেই পড়ে রয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ ও আহত … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ আটক আন্তজেলা চুরির মামলার আসামি

নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে পুলিশের বিশেষ চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ মো. নাসির উদ্দিন সাগর (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ১৫ অক্টোবর রাতে আত্রাই থানাধীন আঞ্চলিক সড়কের একটি পুলিশ চেকপোস্টে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। রাত ১১টা ৩৫ মিনিটের দিকে … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে ৪৮ টি মণ্ডপে দুর্গোৎসব শুরু

নওগাঁর আত্রাই উপজেলায় ৪৮টি পূজামণ্ডপে দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।১৭অক্টোবর ২০২৬ শনিবার সকালে বিভিন্ন পূজা মণ্ডবে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনের এ উৎসবকে ঘিরে পূজামণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মহাষষ্ঠীতে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু … বিস্তারিত পড়ুন

নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩

নওগাঁর পোরশায় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি ও একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পেরিয়ে বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পোরশা থানা পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং … বিস্তারিত পড়ুন

নওগাঁর মান্দায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটে উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মান্দা উপজেলার কয়লাবাড়ী গ্রামের মৃত রাফাত উল্লাহ মোল্লার ছেলে রকিমুদ্দিন মোল্লা (৫৫) এবং তুরুকবাড়িয়া গ্রামের মৃত জসীমউদ্দীনের ছেলে নাজমুল হক … বিস্তারিত পড়ুন

নওগাঁ-নাটোর মহাসড়কের পাশে জঙ্গল-আগাছা,বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

নওগাঁ-আত্রাই,নাটোর মহাসড়কের বিভিন্ন অংশের দুই পাশে ঘন জঙ্গল ও আগাছা বেড়ে যাওয়ায় যানবাহন চলাচল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সড়কের পাশের এসব ঝোপঝাড়ের কারণে অনেক স্থানে দূর থেকে যানবাহন ও পথচারীদের চলাচল সহজে দেখা যায় না। এতে দুর্ঘটনার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কাও করছেন স্থানীয়রা। সচেতন মহলের অভিযোগ,দীর্ঘদিন ধরে মহাসড়ক ও রেলপথের … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে কন্যা শিশু দিবস উদযাপন

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত … বিস্তারিত পড়ুন