ব্রেকিং নিউজ নওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরা

পার্বতীপুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে মজিবর রহমান (৬৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।  আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পার্বতীপুর রেলওয়ে জংশনের অদূরে হলদিবাড়ি রেলগেটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান জয়পুরহাট জেলার পশ্চিম দেবীপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে … বিস্তারিত পড়ুন

সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন পার্বতীপুরের ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ১২-তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব।  আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পার্বতীপুরের ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় রানার্স-আপ হয়েছে দিনাজপুর সদর উপজেলার স্বারদেশ্বরী উচ্চ বিদ্যালয়। চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আগামী ১৪ অক্টোবর … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বিএনপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টার অভিযোগ তুলেছে পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি। একই সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্যও তাঁকে দায়ী করেছেন দলটির স্থানীয় নেতারা। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে পার্বতীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্যের জন্য পরিদর্শন কক্ষ উদ্বোধন

সরকারি নির্দেশনার অংশ হিসেবে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হকের জন্য পার্বতীপুর উপজেলা পরিষদ কার্যালয়ে একটি পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের পুরাতন দ্বিতল ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ পরিদর্শন কক্ষের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় ভিডিও ছড়ানোর অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরের পার্বতীপুরে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে অভিযুক্ত গৌর চন্দ্র রায়কে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতদের স্বজনদের পাশাপাশি স্থানীয় প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলায় ৬ জনের জামিন

দিনাজপুরের পার্বতীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় ছয় সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২১ জুলাই) দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালত, পার্বতীপুরের বিচারক জয় কিশোর নাগ শুনানি শেষে এ আদেশ দেন। জামিনপ্রাপ্তরা হলেন— আগামীর সময় পত্রিকার মামুনুর রশিদ, ভোরের কাগজ-এর মোস্তাফিজুর রহমান বকুল, ভোরের দর্পণ-এর আতাউর রহমান, মাই টিভি-র আব্দুল্লাহ আল মামুন, … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বাবার আঘাতে প্রাণ গেল কিশোরের, তদন্তে নেমেছে পুলিশ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বাবার আঘাতে নুরুজ্জামান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বাবা শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিজ বাড়িতে মাটির ঘরের কাঠের দরজা সংস্কারের কাজ করছিলেন শরিফুল … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

দিনাজপুরের পার্বতীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যসামগ্রী তৈরি ও বিক্রির অভিযোগে তিনটি হোটেল এবং একটি বেকারিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় পার্বতীপুর শহরের বিভিন্ন এলাকায় … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ইউএনওর বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা ইউএনওর বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।  (০৯ জুলাই) বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরের সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব সরকার আর নেই

দিনাজপুরের পার্বতীপুরের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সাবেক পৌর চেয়ারম্যান ও সমাজসেবক এম এ ওহাব সরকার আর নেই। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ … বিস্তারিত পড়ুন