ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১৫ বছরের কিশোর গ্রেফতার

রাজবাড়ী পাংশা উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার খোকসা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় অভিযুক্ত … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীর বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন

রাজবাড়ীর মাটিপাড়ায় বুধবার বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। কর্মসূচির শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ খোন্দকার আবদুল মান্নান। এতে বক্তব্য দেন সহকারী অধ্যাপক খোন্দকার ওবায়দুল্লাহ, সহকারী অধ্যাপক আবুল … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে নাট্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা ও অভিনেতা প্রস্তুতি কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে গহন থিয়েটার আয়োজনে নাট্য প্রশিক্ষণ কর্মশালা ও অভিনেতা প্রস্তুতি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (৭ আগষ্ট) সকাল ১০ টায় জেলা শহরের রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ী জেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি নাট্য নির্দেশক এম বাচ্চু রহমান। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ, … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে প্রয়াত স্বপন রায়ের স্মরণসভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে উদীচীর সদস্য সদ্য প্রয়াত স্বপন রায়ের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় জেলা উদীচীর উদ্যোগে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। একমিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে সভা শুরু হয়। স্মরণসভায় স্মৃতি চারণের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা উদীচীর সহসভাপতি আজিজুল … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্র চালক নিহত

রাজবাড়ীর কালুখালীতে বাস-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মাহিন্দ্র চালক নিহত হয়েছেন বলে জানা গেছে। ( ৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত মাহিন্দ্র চালকের নাম আব্দুর রহমান বাবলু ( ৫৫)। তিনি কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি … বিস্তারিত পড়ুন

ক্যাশলেস লেনদেন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা

সরকারের ক্যাশ লেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ীতে ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি শীর্ষক মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’-এর ‘বাংলা কিউআর’ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের খলিফাপট্টিস্থ সমবায় টাওয়ারের ৩য় তলায় স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিকাশ-এর রাজবাড়ী জেলা … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে সাত দিনব্যপি বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা 

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী কালুখালী উপজেলার একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশের কাদের ও মো. সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি পোল্ট্রি খামারে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত জসিম শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের … বিস্তারিত পড়ুন

রাজবাড়ী বাজার ব্যবসায়ী প্রীতি ফুটবল খেলা, কাঁচা বাজার ২ কাপড় বাজার ১

রাজবাড়ীতে কাঁচা বাজার ব্যবসায়ী এবং কাপড় বাজার  ব্যবসায়ীদের মাঝে এক প্রীতি ফুটবল খেলা আয়োজন করা হয়েছে। ১৭ জুলাই (শুক্রবার) শহীদ খুশি রেলওয়ে মাঠে বিকেলে এ খেলা আয়োজন করে কাঁচা বাজার ব্যবসায়ী ও কাপড় বাজার ব্যবসায়ীরা। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী ব্যবসায়ী কল্যান সমিতির আহবায়ক কাজী বেনজির আহমেদ, সদস্য সচিব মোবাশ্বের হোসেন মিরাজ, সদস্য আশরাফ আলী, রাজবাড়ী … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস অনুষ্ঠিত 

”উন্নত পল্লী সমৃদ্ধ দেশ’ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে,, রাজবাড়ীতে ‘জাতীয় পল্লীউন্নয়ন দিবস–২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে দিবসটি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্টিত হয় । ​ এ … বিস্তারিত পড়ুন