ব্রেকিং নিউজ আত্রাইয়ে শীতের আগমনী বার্তা; সকালজুড়ে ঘন কুয়াশার দাপটরাজবাড়ীতে মহাসড়কে গরু ও মালামাল লুটআট মাস পর অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক ৩কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবাআত্রাইয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

পার্বতীপুরে বিপিসির তিন উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে জ্বালানী তেল পাম্প মালিকদের বৈঠক

পার্বতীপুর সহ উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানী তেল সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে করনীয় সম্পর্কে দিক নির্দেশনা দিতে আজ বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি’র তিন কোম্পানী’র ব্যবস্থাপনা পরিচালকগন পার্বতীপুর রেলওয়ে ওয়েল হেড ডিপোতে পরিদর্শনে আসেন। পরিদর্শনকারী কর্মকর্তারা হলেন, পদ্মা ওয়েল কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের (এমপিএল) ব্যবস্থাপনা পরিচালক শাহিরুল হাসান, যমুনা ওয়েল কোম্পানীর (জিওসিএল) ব্যাবস্থাপনা … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে হেফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম রুমে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আকবর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউল ইসলাম। প্রতিযোগিতায় আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের … বিস্তারিত পড়ুন

পহেলা বৈশাখ চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত এক অনন্য দিন -এমপি ফজলুল হক মিলন

পহেলা বৈশাখ চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। পহেলা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, রীতি-নীতি, প্রথা, আচার-অনুষ্ঠান ও সংস্কৃতির ধারক-বাহক। নতুন বছরের আগমনে জীর্ণতা মুছে যাক। চারিদিকে ছড়িয়ে পড়ুক নতুনের জয়গান। বাঙালির এই প্রাণের উৎসবে আমরা মেতে উঠতে চাই আপনাদের সঙ্গ আর ভালোবাসায়। নেশা মুক্ত … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

গ্রাম বাংলার আবহে বর্ণিল সাজে সেজে আসেন অনেকে নববর্ষ উৎসবে। লাঙ্গল, পাটলা, কাচি নিয়ে লুঙ্গী পড়ে ঘাড়ে গামছা দিয়ে উপজেলা প্রাঙ্গণে হাজির হয় একদল কৃষক। এই যেন বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে এসেছে। কলেজ শিক্ষার্থীরা বাংলার নব বর-বধূ সেজে# আসেন অনুষ্ঠানে। আগতদের সবার দৃষ্টি বর-বধূর দিকে। সাথে আছে পালকী। চিরচেনা সেই বাংলার সংস্কৃতি মনে হলো … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুণরুত্থান’ এই শ্লোগাণকে সামনে নিয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে এই বর্ণাঢ্য র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে নানা রঙের সাজসজ্জা, ঐতিহ্যবাহী উপকরণ ও … বিস্তারিত পড়ুন

নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নববর্ষ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলা নববর্ষের তাৎপর্য, ইতিহাস ও ইসলামের দৃষ্টিতে নতুন বছরের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নতুন বছর মানুষের জীবনে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার বার্তা নিয়ে আসে। এ সময় সকলকে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ … বিস্তারিত পড়ুন

উৎসবমুখর পরিবেশে নওগাঁর আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন

নতুন বছরের আগমনী বার্তা নিয়ে নওগাঁর আত্রাইয়ে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী … বিস্তারিত পড়ুন

বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। কালের পরিক্রমায় বছর ঘুরে আসে নববর্ষ। জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে শুভ্র, সুন্দর আর কল্যাণময়তার প্রত্যাশায় উদয় হয় নতুন বছরের নতুন সূর্য। নতুন আশা ও স্বপ্নে উদ্দীপ্ত হয় সকলে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার পক্ষ থেকে কালীগঞ্জ বাসীকে জানাচ্ছি নতুন বাংলা বছরের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। পহেলা … বিস্তারিত পড়ুন

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: জাকির হোসেন শুভেচ্ছা জানিয়েছেন

পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। কালের পরিক্রমায় বছর ঘুরে আসে নববর্ষ। জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে শুভ্র, সুন্দর আর কল্যাণময়তার প্রত্যাশায় উদিত হয় নতুন বছরের নতুন সূর্য। নতুন আশা ও স্বপ্নে উদ্দীপ্ত হয় সকলে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পক্ষ থেকে কালীগঞ্জ বাসীকে জানাচ্ছি নতুন বাংলা বছরের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। পহেলা … বিস্তারিত পড়ুন