ব্রেকিং নিউজ আত্রাইয়ে শীতের আগমনী বার্তা; সকালজুড়ে ঘন কুয়াশার দাপটরাজবাড়ীতে মহাসড়কে গরু ও মালামাল লুটআট মাস পর অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক ৩কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবাআত্রাইয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নুরে আলম সিদ্দিকি। তিনি তার বক্তব্যে ইমামদের উদ্দেশ্যে বলেন, সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় … বিস্তারিত পড়ুন

বেতাগীতে নূরানী মাদ্রাসার হিফজুল শাখার হুজুরের বিরুদ্ধে  ছাত্রকে বলাৎকারের  অভিযোগ 

বরগুনার বেতাগীতে মোকামিয়ায় করুনা জাবালে নূর হিফজুল কুরআর মাদ্রাসার হাফেজের বিরুদ্ধে এক ছাত্রকে বলৎকারের অভিযোগ পাওয়া গেছে । ১৬ এপ্রিল রোজ বুধবার এই ঘটনার  অভিযুক্ত ব্যাক্তি অএ মাদ্রাসার হাফিজী শাখার হাফেজ মোহাম্মদ আবদুল রহিম । তিনি করুনা জাবালে নূর হিফজুল কুরআর মাদ্রাসার হিফজ শাখায় দায়িত্বে ছিলেন । অভিযোগকারি,  ৪ নং মোকামিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বটগাছে কৃষকের ঝুলন্ত লাশ  

তিনবারের চেষ্টায় শেষ পর্যন্ত গলায় ফাঁস দিয়েই আত্মহত্যা করলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দাঁড়ারপাড় বাঘেরঘাটা গ্রামের বয়োবৃদ্ধ কৃষক নাজিম উদ্দীন (৮৫)। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ শুক্রবার রাত ৯ টার দিকে ঘটনাস্থল থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুলিশের উপ-পরিদর্শক নিপেন্দ্র নাথ বর্মন জানান, শুক্রবার সকাল ১০টায় সবার অজান্তে জাহানাবাদ দাঁড়ারপাড়ের বাড়ী থেকে … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় ব্যস্ত চাষিরা

নওগাঁর আত্রাই উপজেলায় আম বাগানে সবুজ পাতার ফাঁকে ফাঁকে আমের ছোট ছোট গুটি দৃশ্যমান হতে শুরু করেছে। জেলার বিভিন্ন এলাকায় আমের মুকুল ও গুটির সৌরভে ইতোমধ্যেই মুখরিত হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর আমের মুকুল ভালো এসেছে এবং ধীরে ধীরে তা গুটিতে পরিণত হচ্ছে। এতে … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে রেলওয়ে কর্মকর্তাকে প্রাণ নাশের হুমকি ও চাঁদা দাবী প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুরে একদল চাঁদাবাজ কর্তৃক রেলওয়ের এস,এস,এ,ই/ওয়ার্কস অফিসের উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী’র নিকট চাঁদার দাবি ও প্রাননাশের হুমকি’র প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের ব্যানারে আজ (১৮ এপ্রিল) শনিবার বিকেল ৩ টায় এস,এস,এই/ওয়ার্কস অফিস গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে রেলওয়ে ষ্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল শেষে … বিস্তারিত পড়ুন

উৎসবমুখর পরিবেশে সাগরদী আল-হেরা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে অবস্থিত সাগরদী আল-হেরা প্রি-ক্যাডেট স্কুলে গত ১৬ এপ্রিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে আনন্দমুখর এক মিলনমেলায়। সকালের শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণে জমে ওঠে উৎসবের আমেজ। ছোট ছোট শিক্ষার্থীদের হাসি-আনন্দ, দৌড়ঝাঁপ ও উচ্ছ্বাসে মুখরিত … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে হাট ইজারাদারকে চাঁদাবাজ বলায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ 

হাট ইজারাদার সেলিম রেজাকে চাঁদাবাজ আখ্যা দেওয়ার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুর ভবের বাজারে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ৬ নং মোমিনপুর ইউনিয়ন যুবদল আজ (১৭ এপ্রিল) শুক্রবার বিকেল ৩ টায় স্থানীয় ভবের বাজারে এই সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে ইজারাদার সেলিম রেজা অভিযোগ করেন, গত ১৫ এপ্রিল (০২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দের) ভবের … বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই এগিয়ে যাবে বগুড়া—রেজাউল করিম বাদশা এমপি

বগুড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই এগিয়ে যাবে বগুড়া। দীর্ঘ বঞ্চনার অবসান ঘটিয়ে আগামীতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত ও হবে বগুড়ায়।এ জন্য বগুড়াবাসীদের ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।গতকাল বগুড়া ইতিহাস চর্চা পরিষদের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ইতিহাস চর্চা পরিষদ বিষয়ে উপস্থাপনার জন্য শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৬ (সদর) আসনের … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে কভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবাহী সিএনজি ও মালবাহি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো- ড ১৪-৪৮৫৬) সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল মহাসড়কের পৌর টেকপাড়াস্থ্য উত্তরা বিজয় ফিলিং স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনার পর স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত … বিস্তারিত পড়ুন

নওগাঁয় দৈনিক আজকালের কন্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সহ-সম্পাদক মোঃ আরাফাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক। এসময় আরও উপস্থিত ছিলেন … বিস্তারিত পড়ুন