ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন 

নাহিদুল ইসলাম, রাজবাড়ী: সভাপতি আমিনুল, সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিক। “হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখা-এর হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন–২০২৫। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন হয়। সম্মেলনে ডা. মোহাম্মদ আমিরুল ইসলাম সভাপতি এবং ডা. আব্দুল হাই … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে “সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়ে” প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (১ নভেম্বর) রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়। জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিনা পারভীনের সভাপতিত্বে আলোচনা … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ৫৪-তম জাতীয় সমবায় দিবস পালিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: ‘সাম্য ও সমতায় গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে আজ (০১ নভেম্বর) শনিবার ৫৪-তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলণের মধ্যে দিয়ে বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে … বিস্তারিত পড়ুন

শিবগঞ্জে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস

মোঃ তৌহিদ হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ “ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।পরে শহীদ হাফিজার রহমান … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর)সকাল ১০ টায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে … বিস্তারিত পড়ুন

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুণঃর্বহালের দাবিতে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। আজ শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ের বান্দাইখাড়ায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা: হাটু পর্যন্ত পানি, বিপাকে সাধারণ মানুষ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া এলাকায় টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় হাটু পর্যন্ত পানি জমে গেছে। এতে ঘরবাড়ি, দোকানপাট ও রাস্তাঘাট পানিতে তলিয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।পানি নিষ্কাশনের উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও বেহাল হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বয়তল্যাহ সেতুর নিচ থেকে শুরু করে বান্দাইখাড়া সাহা … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

 রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখা এই সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্বপন কুমার দাস। যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন কুমার … বিস্তারিত পড়ুন

সভাপতি রাব্বী ও সম্পাদক রুহুল আমিন ইসলামী ছাত্রসেনা গাজীপুর জেলা কাউন্সিল অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসেনা গাজীপুর জেলা কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম অর্ক। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নস্থ কেন্দ্রীয় সোমবাজার আবেদীয়া বাহাদুর শাহ্ মোজাদ্দেদীয়া খানকা শরীফ মাঠে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় … বিস্তারিত পড়ুন

গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই নেওয়া হোক, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে – প্রেস সচিব

গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে। কোন শক্তি এটিকে পেছাতে পারবে না। আজ (শুক্রবার) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, … বিস্তারিত পড়ুন