ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

নওগাঁর আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. এস এম রেজাউল ইসলাম রেজুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বান্দাইখাড়া বাজারে আয়োজিত এ দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সম এমপি রেজাউল ইসলাম … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে একজনকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার কাপাইস এলাকায় মাদকসেবীরা প্রতিনিয়ত মাদকদ্রব্য সেবন করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৪ আগষ্ট) ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর … বিস্তারিত পড়ুন

নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে নওগাঁ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানে দীনি শিক্ষার্থী ও আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় নওগাঁ জেলা মডেল মসজিদে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক। আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা মডেল মসজিদের খতিব ও … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত বিএনপির একনিষ্ঠ কর্মী মজিবর রহমানের মানবেতর জীবনযাপন 

নওগাঁর আত্রাইয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত বিএনপির একনিষ্ঠ কর্মী মজিবর রহমান বাঁচতে চান। তার পুরো শরীর আলুর মত গোল হয়ে (টিউমারের মতো) আক্রান্ত হয়ে পড়েছে। প্রচন্ড ব্যাথায় শুধু কাতরিয়ে যাচ্ছেন তিনি। মজিবর রহমান নওগাঁর আত্রাই উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা। মৃত মফিজ উদ্দিন শাহ এর সাত সন্তানের মধ্যে ১ম সন্তান মজিবর রহমান। তাঁর বর্তমান বয়স ৭৫ বছর। … বিস্তারিত পড়ুন

৭০কেজি মাংসে রেখে পালালো চোরাশিকারি

নদীর চরে গোলবাগানের ভিতরে ৭০ কেজি হরিণের মাংস ফেলে পালালো চোরাশিকারীরা। খবর পেয়েই মাংসহ সহ নৌকা জব্দনদীর চরে গোলবাগানের ভিতরে ৭০ কেজি হরিণের মাংস ফেলে পালালো চোরাশিকারীরা। খবর পেয়েই মাংসহ সহ নৌকা জব্দ করলো বন বিভাগের সদস্যরা। এমন ঘটনাটি ঘটেছে কয়রা উপজেলার ৬নং কয়রা গ্রামের লঞ্চঘাট সংলগ্ন এলাকায়। সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশনের বন … বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী

চট্টগ্রামে তীব্র গ্যাস-সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবাসিক এলাকায় দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভর করছে। একই সঙ্গে শিল্পকারখানা, ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি ফিলিং স্টেশনেও এর বিরূপ প্রভাব পড়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) সূত্র জানিয়েছে, গত ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ের মথুরাবাটি-খেয়াঘাট সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের মথুরাবাটি গ্রামের মেইন রোড থেকে খেয়াঘাট অভিমুখী সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কটিতে কাদা ও পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থী,কৃষক এবং রোগীবাহী … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্র চালক নিহত

রাজবাড়ীর কালুখালীতে বাস-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মাহিন্দ্র চালক নিহত হয়েছেন বলে জানা গেছে। ( ৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত মাহিন্দ্র চালকের নাম আব্দুর রহমান বাবলু ( ৫৫)। তিনি কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি … বিস্তারিত পড়ুন

ক্যাশলেস লেনদেন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে রাজবাড়ীতে বিকাশের ‘বাংলা কিউআর’ কেন্দ্রিক আলোচনা সভা

সরকারের ক্যাশ লেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ীতে ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি শীর্ষক মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’-এর ‘বাংলা কিউআর’ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের খলিফাপট্টিস্থ সমবায় টাওয়ারের ৩য় তলায় স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিকাশ-এর রাজবাড়ী জেলা … বিস্তারিত পড়ুন

আসন্ন ইউপি নির্বাচনে বীরকেদার পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ সরদার আলোচনার শীর্ষে

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‎বগুড়ার কাহালু উপজেলার ১নং বীরকেদার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন মোঃ আব্দুর রউফ সরদার। তিনি আগামীর এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার … বিস্তারিত পড়ুন