ব্রেকিং নিউজ নওগাঁর ঐতিহ্যের স্বাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দিরকালীগঞ্জে নদী থেকে নিখোঁজ যুবকের শিকলবন্দ্বী মরদেহ উদ্ধারকয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ডকয়রায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তারপার্বতীপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান ডিবি পুলিশ এর হাতে আটক

গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গতকাল রাতে বুধবার (৫ আগষ্ট) রাতে রাজধানীর গুলশানের বাসভবন থেকে হেফাজতে নিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে এই সাবেক সংসদ সদস্যের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার অর্থায়নে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ পৌর মিলনায়তনে দুইটি ট্রেডে ৬০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে যাতায়ত ভাতা বাবদ ৩ হাজার টাকা ও সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র তুলে দেন কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম। এসময় … বিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে আত্রাইয়ে বেড়েছে সবজির দাম, ভোগান্তিতে সাধারণ মানুষ

নওগাঁর আত্রাইয়ে কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাবে কাঁচা সবজির সরবরাহ কমে যাওয়ায় বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। উপজেলার আহসানগঞ্জ,বান্দাইখাড়া, মির্জাপুর, সুতকিগাছা,ক্যাশাবাড়ি, বিভিন্ন হাট বাজারে কয়েক দিনের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বেগুন, পটল, ঢেঁড়স, করলা ও টমেটোসহ বিভিন্ন সবজি ৫৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি … বিস্তারিত পড়ুন

মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত

বগুড়ার মোকামতলা উপজেলায় ‘৩৬ জুলাই জনতার জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের’ দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং ১১ দলীয় ঐক্য জোটের সহযোগিতায় এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় মোকামতলা কেন্দ্রীয় মসজিদের গেট থেকে গণমিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পুরহাট মোড় এলাকার আন্ডারপাস … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার। বিশেষ … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, রচনা লিখন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। তিনি বলেন, … বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙ্গামাটিতে পুলিশের শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট)২৬ খ্রিঃ সকালে জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ … বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙ্গামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থান দিবস (২০২৬) উপলক্ষে রাঙ্গামাটি’তে বীর শহীদদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে শহরের শহীদ মিনার এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ। পার্বত্য চট্টগ্রামের ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ … বিস্তারিত পড়ুন

৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে পীরগঞ্জ মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে পীরগঞ্জ মহিলা কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ মহিলা কলেজে রংপুর এর আয়োজনে বুধবার সকাল দশটায় কলেজ শিক্ষক রুমে দিবসটির তাৎপর্য তুলে ধরতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়। অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান (আজাদ) স্যার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের … বিস্তারিত পড়ুন

এডিপির অর্থায়নে কয়রায় অসহায় ভ্যানচালকদের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ

খুলনার কয়রা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর ২০২৫–২০২৬ অর্থবছরের চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের আওতায় অসহায় ও দুস্থ ভ্যানচালকদের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর (২টার)সময় কয়রায় উপজেলায় প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ব্যাটারিচালিত ভ্যান তুলে দেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথির … বিস্তারিত পড়ুন