ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কয়রায় ২ শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

খুলনার কয়রায় মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম সোহরাব হোসেন গাজী এবং সহকারী শিক্ষিকা কুলসুম নাহারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাদের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙা কালভার্ড মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা গ্রামের আকরাম হোসেন, মারুফা খাতুন , জেসমিন … বিস্তারিত পড়ুন

কোস্টগার্ডের সঙ্গে বনদস্যু দুলাভাই বাহিনীর গোলাগুলি‌তে নিহত ১, দস্যু প্রধান আটক

সুন্দরবনের বনদস্যু দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে বনবিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গুলি লেগে সাকাত সরদার না‌মে এক জেলে নিহত হয়েছেন। এছাড়া দুলাভাই বাহিনী প্রধান রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা … বিস্তারিত পড়ুন

সড়কে নিম্নমানের কাজ; প্রতিবাদের মুখে পালাল ঠিকাদারের লোকজন

খুলনার কয়রা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন একটি সড়ক উন্নয়নকাজে অভিযোগ উঠেছে ব্যাপক অনিয়মের। মঙ্গলবার উত্তর মাদারবাড়ী সীমানা থেকে রোনবাগ কেয়ার সড়কে পিচ ঢালাইয়ের সময় এলাকাবাসী নিম্নমানের কাজের অভিযোগ তুলে প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন কাজ বন্ধ করে চলে যায়। এলজিইডি জানায়, প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে উত্তর মাদারবাড়ী সীমানা থেকে রোনবাগ … বিস্তারিত পড়ুন

কয়রায় মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

খুলনার উপকূলীয় জনপদ কয়রাকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ মুক্ত করতে একযোগে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে প্রশাসন ও সুশীল সমাজ। এরই ধারাবাহিকতায় মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি করি, নিরাপদ সমাজ গড়ি—এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার (১৫ জুন) উপজেলার মহারাজপুরে এক তথ্যবহুল ও বিশাল সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ, খুলনার অর্থায়নে … বিস্তারিত পড়ুন

কয়রায় জমি নিয়ে সংঘর্ষে আহত-২

খুলনার কয়রা উপজেলার পায়রাতলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে পায়রাতলা আইটি নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন মোঃ রাজু গাজী ও মোছাঃ নাজমা খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা ও দখল নিয়ে … বিস্তারিত পড়ুন

শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন

খুলনার কয়রা উপজেলায় শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা কয়রা উপজেলা শাখা। শুক্রবার বিকেল চারটায় উপজেলা পরিষদের সামনে কয়রা থানা সড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ‘শিশু ও নারী নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই’—এই স্লোগানে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর … বিস্তারিত পড়ুন

কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা

খুলনার কয়রায় “বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীলকরণ কর্মসূচি” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি সুশীলনের বাস্তবায়নে এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সহযোগিতায় আয়োজন করা হয়। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সুশীলনের উপজেলা সমন্বয়কারী (কয়রা-পাইকগাছা) মো. আয়ুব … বিস্তারিত পড়ুন

কয়রায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের প্রতিবাদী মানববন্ধন

“দালাল নয়, মেডিকেল রিপ্রেজেনটেটিভ—এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী” এই স্লোগানকে সামনে রেখে খুলনার কয়রায় বাংলাদেশ মেডিকেল রিপ্রেজেনটেটিভদের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টায় কয়রা বাজারের মধুর মোড়ে কয়রা ও জায়গীরমহল ফারিয়ার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সারাদেশে একযোগে পালিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মানববন্ধনে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ … বিস্তারিত পড়ুন

কয়রা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

খুলনার কয়রা প্রেসক্লাবের নব-গঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১০ টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে ক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। কার্যনিবার্হী কমিটির সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ক্লাবের সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,যুগ্ন-সাধারণ সম্পাদক: নিতিশ সানা ও মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক … বিস্তারিত পড়ুন

কয়রা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুলনার কয়রা উপজেলায় “কয়রা প্রেসক্লাবের” উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কয়রা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয় অঙ্গনে প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মাস্টার সদর উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলটি আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। এসময় আরও উপস্থিত … বিস্তারিত পড়ুন