ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কয়রায় ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন অসহায় শাবানা বেগম

খুলনার কয়রা উপজেলার ভাগবা গ্রামের হতদরিদ্র আবু হাসান মোড়লের স্ত্রী শাবানা বেগম মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসা করানোর সামর্থ্য না থাকায় পরিবারটি এখন পুরোপুরি অসহায় হয়ে পড়েছে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে শাবানা বেগমের প্রথমে একটি স্তনে ক্যানসার ধরা পড়ে। পরবর্তীতে অর্থাভাব ও সঠিক … বিস্তারিত পড়ুন

কয়রায় ডেঙ্গু আক্রান্ত ৫ রোগী হাসপাতালে ভর্তি

খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত পাঁচ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে নারী ও পুরুষ রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পাঁচজনের শারীরিক অবস্থা ভালো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীরা হলেন—সোনালী (২০), শুহিনা (২২), ইকবাল (৩৫), জাহাঙ্গীর (২৬) ও রিয়াজ মোল্ল্যা (২৩)। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী … বিস্তারিত পড়ুন

কয়রায় ফাঁকা স্ট্যাম্প সংবলিত ফাইল নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি

খুলনার কয়রা উপজেলায় নিজ বসতবাড়ি থেকে গুরুত্বপূর্ণ ফাঁকা স্ট্যাম্প ও ফাইল হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কয়রা থানায় এই ডায়েরিটি নিবন্ধিত হয় (জিডি নং: ৩০৪, ট্র্যাকিং নং: SEGIQF)। ​জিডি সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মদিনাবাদ গ্রামের বাসিন্দা মোঃ এনছার আলী সানা (৫৯) গত ২ সেপ্টেম্বর … বিস্তারিত পড়ুন

কয়রায় পুলিশের বিশেষ অভিযান: অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ১০, আটক ৮ স্মার্টফোন

খুলনার কয়রায় পুলিশের এক বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার অপরাধে ৮ জন এবং পরোয়ানাভুক্ত আরও ২ জনসহ সর্বমোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়াড়িদের ব্যবহৃত ৮টি স্মার্টফোন উদ্ধার করে জব্দ করা হয়। ​পুলিশ সূত্রে জানা যায়, খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনা অনুযায়ী ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আমির হামজা এবং … বিস্তারিত পড়ুন

পরিবারের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল জান্নাতির, এলাকায় শোকের ছায়া

খুলনার কয়রা উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে জান্নাতি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সঙ্গে ছোট্ট শিশুটির এমন করুণ মৃত্যুতে এলাকায়ও শোকের আবহ সৃষ্টি হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে … বিস্তারিত পড়ুন

পাচারকারীরা পালিয়ে গেলেও নৌকা ও হরিণের মাথা-পা উদ্ধার১৪৫ কেজি হরিণের মাংস জব্দদ

খুলনার কয়রায় সুন্দরবন থেকে পাচারের সময় ১৪৫ কেজি হরিণের মাংসসহ একটি ডিঙ্গি নৌকা জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা হরিণের মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনে বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ শিকার-পাচার বন্ধে নিয়মিত টহলের অংশ হিসেবে শনিবার (৫ … বিস্তারিত পড়ুন

১৫১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ কয়রার ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

খুলনার উপকূলীয় এলাকা কয়রায় মাদক ও নানা অপরাধ রুখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে কয়রা থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে দক্ষিণ মদিনাবাদ ও মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মদিনাবাদ গ্রামের মো. আলাউদ্দিন ফকির (৪২), মো. শাহাজান ফকির (৪০) এবং মো. আরিফুল ইসলাম (৫৫)। গ্রেপ্তারকৃতদের … বিস্তারিত পড়ুন

অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত, অনলাইন জুয়ার বিরুদ্ধেও কঠোর অবস্থান

খুলনার কয়রা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল আলম যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় কয়রা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে কয়রা থানা … বিস্তারিত পড়ুন

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ক্যাম্পেইন

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগষ্ট) সকাল ১০ টায় বেসরকারি এনজিও সংস্থা বারসিক এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সুশিল সমাজ সংগঠন (সিএসও) কয়রা উপজেলার সভাপতি আনজুমানারা বেগমের সভাপতিত্বে ও সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী … বিস্তারিত পড়ুন

হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার জাতীয় পাখি দোয়েল

একসময় ভোরের নীরবতা ভেঙে মিষ্টি শিসে জানান দিতো দোয়েল। গ্রামের আঁকাবাঁকা পথ, বাড়ির উঠান, ঘরের চাল কিংবা গাছের ডালে ছিল জাতীয় পাখি দোয়েলের সরব উপস্থিতি। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। এখন আর আগের মতো দেখা মেলে না চেনা সেই দোয়েলের। ধীরে ধীরে গ্রামবাংলার প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে দেশের জাতীয় পাখিটি। কয়রা উপজেলার বিভিন্ন … বিস্তারিত পড়ুন