ব্রেকিং নিউজ সিরাজগঞ্জে কাদায় মধ্যপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিততারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

নওগাঁর আত্রাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি, উপজেলার কর্মরত সাংবাদিকসহ … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে বিএনপির এক নেতাকে অব্যাহতি দিয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। অব্যাহতি দেওয়া নেতা হলেন, আত্রাই উপজেলা বিএনপির সদস্য আবু বেলাল হোসেন জুয়েল। আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি উপজেলা বিএনপির আহ্বায়ক মো.আব্দুল জলিল চকলেট বিষয়টি নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় … বিস্তারিত পড়ুন

প্রার্থীতা ফিরে পেলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চারবারের চেয়ারম্যান

 রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী-১ আসনের (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা) সংসদ সদস্য পদপ্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস প্রার্থীতা ফিরে পেয়েছেন। সোমবার নির্বাচন কমিশনে আপীল শুনানীর পর তিনি প্রার্থীতা ফিরে পান। রাজবাড়ীতে ৪ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান … বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার গ্রেফতার

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিমকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি সিনেমা প্যানেল এলাকায় অভিযানপরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।সরোয়ার মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মৃত তাজুল ইসলামের ছেলে। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে জনগনের ভালোবাসা শীক্ত স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী তৃনমূল থেকে উঠে আসা সাবেক ডাকসুর ভিপি ও জি এস, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), সাবেক এমপি আখতারউজ্জামান জনগন এর ভালোবাসায় এগিয়ে আছেন। বীর মুক্তিযুদ্ধা কে এম মফিজুর রহমান খাঁন বলেন, স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানের জনপ্রিয়তা সবার শীর্ষে। … বিস্তারিত পড়ুন

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা এমপি হেলাল

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নৌকা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক: এমপি হেলাল। নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে রবিবার (১০ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ মোঃ হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ রাফিউল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি … বিস্তারিত পড়ুন

শিক্ষক প্রতিটি শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে- সুদীপ

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষা ফলাফল প্রদান করা হয়েছে । সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গনে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিঃ ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম। সহকারী শিক্ষক খুরশিদ আলম বাবুর সঞ্চালনায় … বিস্তারিত পড়ুন

যুবলীগ নেতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের বিরুদ্ধে সাদিয়া আফরিন ওরফে সম্পা খাতুন (২৪) নামে এক তরুণী কে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিয়ে ও সরকারি চাকুরী দেয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়ে সাদিয়া আফরিন ওরফে সম্পা খাতুন (২৪) নামে ঐ তরুণী বিষপান করে আত্মহত্যার করার চেষ্টা করেছেন। বিষপানের পর শনিবার রাতে … বিস্তারিত পড়ুন

তানোর তালন্দ ইউপি আ’মী লীগ ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তানোর (রাজশাহী) প্রতিনিধি, জাকির হোসেন-টুটুলঃ রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের মোহর উচ্চ বিদ্যালয় মাঠে তালন্দ ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) ১১- ডিসেম্বর বিকাল ৫-০০ মিনিটে ৫নং তালন্দ ইউনিয়নের মোহর উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও … বিস্তারিত পড়ুন

টঙ্গীতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাদক সম্রাজ্ঞী কারিমাকে গ্রেফতারের দাবিতে মানব বন্ধন ও র‍্যাালী অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে টঙ্গীতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাদক সম্রাজ্ঞী কারিমাকে গ্রেফতারের দাবিতে মানব বন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়। অদ্য ১১ ই ডিসেম্বর ২০২৩ ইং তারিখ সোমবার সকাল ১১ ঘটিকার সময় সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম এর নেতৃত্বে টঙ্গী স্টেশন রোড পূর্ব থানা গেটে মানব বন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়। উক্ত … বিস্তারিত পড়ুন