ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার (২০ মে) দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা তার নিজ কার্যালয়ে প্রার্থীদের এই প্রতীক বরাদ্দ দেন। চলমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক পেয়েছেন চেয়ারম্যান পদে আনারস প্রতীক, জাতীয় পার্টী উপজেলা শাখার সভাপতি আব্দুল গফুর দোয়াত কলম, সাংবাদিক আতিকুর রহমান আতিক ঘোড়া, ব্যাবসায়ী হাজ্জাজুল ইসলাম মোটর সাইকেল, ভাইস চেয়ারম্যান পদে আমিরুল মোমেনিন মোমিন (চলমান) তালা চাবি, শফিকুর রায়হান নেতা নলকূপ, সংরক্ষিত মহিলা আসনে সুলতানা নাসরিন কলস এবং রুকশানা বারী রুকু (চলমান) পেয়েছেন ফুটবল। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সহ এ নিয়ে সর্বশেষ নির্বাচনী মাঠে থাকলেন মোট ৮ জন। পার্বতীপুরে চতুর্থ ধাপের এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ জুন, বুধবার।
উল্লেখ্য একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে এই উপজেলায় এবার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫ হাজার ৩৫২ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৩ হাজার ৪০১ জন, নারী ভোটার ১ লক্ষ ৫১ হাজার ৯৪৯ জন এবং হিজড়া ভোটার ২ জন। মোট কেন্দ্র ১০১টি ও বুথ সংখ্যা ৮৭৯ টি।

লেখক