ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত-১৫

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তার ও পূর্বের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সানোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।

মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলার গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেন ওই গ্রামের খোদাবক্সের ছেলে।

শাহজাদপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চর বর্ণিয়া গ্রামের আখের গ্রুপ ও সায়েম গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে সানোয়ার হোসেন নামে একজন নিহত হন। এসময় আহত হন অন্তত আরও ১৫ জন। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসলাম হোসেন বলেন, এই দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সকালে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে একজন নিহত হন ও আরও ৭-৮ জন আহত হবার খবর আমাদের কাছে আছে। তবে আরও কেও আহত থাকতে পারে।

তিনি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কেও থানায় এজাহার দিতে আসেননি। এজাহার পেলে আরও বিস্তারিত জানা যাবে।

লেখক