ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

সাদুল্লাপুরের ফরিদপুর ইউপি চেয়ারম্যান মামুন কে সাময়িক বরখাস্ত

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল-মানুন কে সাময়িক বরখাস্ত করেছেন স্থানীয় সরকার বিভাগ।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইউপি -১শাখা বাংলাদেশ সচিবালয়,ঢাকা রাষ্ট্রপতির আদেশক্রমে ৪৬.০০.৩২০০.০১৭.২৭.০০৫.২২-৫৮১স্মারকে সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত ১লা জুলাই সোমবার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল-মামুন কে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যেহেতু, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন ৫নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল-মামুন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৫১(১) রাধা লঙ্ঘন করে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, সাদুল্লাপুরে সোলেনামা সম্পাদন করার পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের রেকর্ডীয় সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি হিসাবে বিজ্ঞ আদালত কর্তৃক রায় ও ডিক্রী প্রদান করায় পরিষদের স্বার্থহানি হওয়ায় অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ)ধারা অনুযায়ী জেলা প্রশাসক, গাইবান্ধা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন;

যেহেতু গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন ৫নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে;

যেহেতু, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন ৫নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল-মামুন কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

লেখক