ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

নওগাঁর আত্রাইয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের মানব বন্ধন অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। আজ সকাল থেকে সমিতির খোলাপাড়ায় অবস্থিত কার্যালয়ে মূল ফটকের সামনে বিআরইবি-পিবিএস একীভূতকরণ, অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন এবং অনিয়মিতদের চাকুরী নিয়মিতকরণের দাবি জানিয়ে এ মানববন্ধন করা হয়। কর্মসূচি থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) বিরুদ্ধে পল্লী বিদ্যুত সমিতি গুলোকে (পিবিএস) শোষণ, নির্যাতন, নিপীড়ন করার অভিযোগ করা হয়। একইসাথে মাঠের অভিজ্ঞতা ছাড়া অদক্ষতা ও স্বেচ্ছাচারিতা করে নীতিমালা প্রণয়নের মাধ্যমে নিম্মমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও ভঙ্গুর বিতরণব্যবস্থা থেকে পরিত্রাণ চাওয়া হয়। সেইসাথে পল্লী বিদ্যুত সমিতির গ্রাহকদের শতভাগ বিদ্যুতের সুফল না পাবার দায়ভার মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

কর্মসূচিকে আত্রাই পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম আব্দুল আলীম, এজিএম এম.তাহসিন ইলিয়াসসহ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন

লেখক