ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

আত্নপ্রকাশ মাত্রই আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ও মানবাধিকার সোসাইটি

শোয়েব হোসেন –ঃ

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ও মানবাধিকার সোসাইটি নামে একটি মানবাধিকার ও সাংবাদিক সংগঠন ইতোমধ্যে দেশব্যাপী জনমনে আলোড়ন সৃষ্টি করেছে বলে জানা গেছে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন জাতীয় দৈনিক মুক্তির সমাচার,দৈনিক দেশ প্রতিদিন, ঢাকা প্রেস ও দোয়েল টিভির বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রাজীব আহমেদ । মহাসচীরের দায়িত্ব পালন করছেন মানবিক ব্যক্তিত্ব মানবাধিকার কর্মী,লেখক ও সিনিয়র সাংবাদিক তালহা চৌধুরী (রুদ্র)।উপদেষ্টা মন্ডলীর পরামর্শে ও শত শত সাংবাদিকদের সরাসরি ও অনলাইনে অনুরোধের প্রেক্ষিতে এ সংগঠনটি আত্মপ্রকাশ করে।

এর আগে সংগঠনটির চেয়ারম্যান ও মহাসচিব দেশের বিভিন্ন সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেছেন এবং এখনো করে আসছেন।চেয়ারম্যান ও মহাসচীব তাদের কর্মদক্ষতায় দক্ষ সংগঠকের পরিচয় দিয়ে সংগঠনটিকে এই পর্যায়ে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংগঠনটির চেয়ারম্যান ও মহাসচিব জানান সংগঠনটির মূল উদ্দেশ্য দেশব্যাপী সাংবাদিক নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে শক্ত হাতিয়ার হয়ে কাজ করতে বদ্ধ পরিকর এই সংগঠনটি।

পরিশেষে আরও জানা যায়, দেশের সকল সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের এই সংগঠনটির ছায়ার তলে আসার আহবান জানান নির্বাচিত চেয়ারম্যান ও মহাসচীব।

লেখক