ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

বগুড়ায় জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

গতকাল ১৮-ই অক্টোবর শুক্রবার বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত বাছাইকৃত কর্মী শিক্ষা শিবির শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের তারবিয়াত সেক্রেটারী অধ্যাপক আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া অঞ্চলের টিম সদস্য মাও: আব্দুর রহীম, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ, শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুল হালিম বেগ, সেক্রেটারী আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, তালিমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ ক্বারী মাও: আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে কর্মীদের আরো বেশী কুরআন হাদিস অধ্যায়ন করে শপথের কর্মী হয়ে গড়ে উঠার আহবান জানান।

লেখক