ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

কালীগঞ্জে তিন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে কালীগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) নূরী তাসমিন ঊর্মি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওই তিন ব্যবসায়ীক জরিমানা করেছেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় প্রত্যেকে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। মূল্য তালিকা প্রদশর্ন না করার অপরাধে মেসার্স মামুন স্টোরের মালিক মামুন মিয়া ও চাঁদ মোহন স্টোরের মালিক গৌতম বনিক এবং দায়িত্বহীনতার কারণে মেসার্স জামাল মুরগির ভান্ডারের মালিক মো. জামালকে এ আর্থিক জরিমানা করা হয়েছে।

লেখক