ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

রাজবাড়ীতে জেলা শ্রমিক দলের কর্মীসভা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে জেলা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে  রাজবাড়ী জেলা শ্রমিক দলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম মোল্লা আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী, সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উত্তরা ব্যাংক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মোসলেম উদ্দিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশে সরকার গঠনের ক্ষেত্রে জাতীয়তাবাদী শ্রমিক দলের মধ্যে কোনো বিভেদ থাকবে না। রাজবাড়ীতেও একটি কমিটি হবে, যেখানে কোনো দ্বিধা বিভক্তি থাকবে না। দেশে সুষ্ঠু নির্বাচন করে, নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত সকল অঙ্গ সংগঠনকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

লেখক