ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

প্রেসক্লাব কয়রার সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় ও এসিল্যান্ডের বিদায় সংবর্ধনা

কয়রা(খুলনা)প্রতিনিধি, বিএম আলামিনঃ

খুলনার কয়রায় প্রেসক্লাব কয়রার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২ টায় প্রেসক্লাব কয়রার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বি এম তারিক উজ জামানের বদলি জনিত কারণে প্রেসক্লাব কয়রার পক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
প্রেসক্লাব কয়রার আহবায়ক দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি শেখ হারুন অর রশীদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কয়রা উপজেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বক্স,কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, প্রেসক্লাব কয়রার যুগ্ন আহবায়ক দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি শেখ সিরাজুদৌলা লিংকন, সদস্য সচিব দৈনিক খোলা কাগজের প্রতিনিধি কামাল হোসেন, সদস্য কোহিনুর আলম, বি এম আল আমিন, মোস্তফা রেজওয়ানুল করিম, আশিকুজ্জামান, ফরহাদ হোসেন প্রমুখ।

লেখক