ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

কুমিল্লা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ

কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে বলে জানা যায়। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন মুহাম্মদ সাকিব হুসাইন, সদস্য সচিব হিসেবে আছেন জিয়া উদ্দিন মোঃ রুবেল। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে আরাফ ভূইয়া এবং মুখপাত্র হিসেবে মোঃ জাহিদুল ইসলামের নাম ঘোষনা করা হয়েছে।আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন জানান, কমিটিতে কুমিল্লার ১৭টি উপজেলার সদস্য রাখা হয়েছে। জেলার আহ্বায়ক কমিটিতে ২৯৭ জন সদস্য রাখা হয়েছে। আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সদস্য সচিব জিয়া উদ্দিন মোঃ রুবেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, যুগ্ম আহবায়ক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সংগঠক বিল্লাল হোসেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

লেখক