ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

নওগাঁতে আড়াই শতাধিক গাছ কেটে নষ্ট করে ফেললো দুর্বৃত্তরা

মোঃ ফিরোজ আহমেদ, (নওগাঁ জেলা প্রতিনিধি):

নওগাঁর রানীনগরে আড়াই শতাধিক গাছ কেটে নষ্ট করে ফেললো দুর্বৃত্তরা গতকাল রাতে রানীনগর- আত্রাই সড়কের পাশে প্রশিকা মাঠে পরিচর্যাধীন অবস্থায় থাকা প্রায় আড়াই শতাধিক আমগাছ, ৪টি পেঁপে গাছ,এবং ১০টি নারিকেল গাছের চারা কেটে ফেলেছে বলে জানা যায়। বাগানের পরিচর্যাকারী আব্দুস সাত্তার বলেন “আমি গতকাল বিকেল পর্যন্ত গাছের পরিচর্যা করি। রাতে আমার ডিউটি না থাকায় মাঠের পাশে আমার বাসায় চলে যাই। সকালে পুনরায় গাছের পরিচর্যা করতে আসার পর দেখতে পাই সবগুলো গাছ কে বা কাহারা কেটে রেখে গেছে। এরপর আমি প্রশিকার ম্যানেজারকে কল দিই। প্রশিকার ম্যানেজার এবং রানীনগর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

রানীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম বলেন ‘খবর পেয়েই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

লেখক