ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

ঝিনাইগাতীতে কীর্তিমান বাবা সন্মাননা প্রদান

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) সংগঠন কর্তৃক আয়োজিত ” কীর্তিমান বাবা সন্মাননা ২০২৪ ” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় স্থানীয় মিল মালিক খাদ্য কল্যান সমবায় সমিতির হল রুমে এ সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। মো: হারুন অর রশিদের সভাপতিত্বে এতে বক্তব্যে রাখেন, উম্মুল ক্বোরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হারুন অর রশিদ,উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান,সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মো: রমজান আলী, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক অভিনুর ইসলাম, আব্দুল হাকিম, হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) সদস্য মাহমুদ হাসান রনি।

উল্লেখ্য, আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক ও শিক্ষামূলক সংগঠন। কল্যাণ সাধন, ঝিনাইগাতীর উন্নয়ন। শুরু থেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় এ উপজেলার সাতটি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৭জন কীর্তিমান বাবাকে সন্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

লেখক