ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

পার্বতীপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে আজ বুধবার বিকেলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালনে জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখার আহবায়ক ইফতেখার আহমেদ রিগেন এর সভাপতিত্বে স্থানীয় ঢাকা মোড় চত্ত্বরে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ, জেড, এম, রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র যুক্তরাজ্য শাখা’র সহ-সভাপতি ব্যারিস্টার কামরুজ্জামান, পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ, জেড, এম, মেনহাজুল হক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন সাদো, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, ফুলবাড়ি উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ খুরশিদ জাহান মতি প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ১০ টি ইউনিয়ন থেকে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী বর্ণাঢ্য এই সমাবেশে র‍্যালী ও মিছিল সহকারে সমবেত হন।

লেখক