ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

রাজবাড়ীতে রেলওয়ে এমপ্লয়িজ লীগের সম্মেলন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে বাংলাদেশ এমপ্লয়িজ লীগ (বিআরইএল) এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনটির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সেকেন পাট্টাদারকে সভাপতি ও আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।       জেলা এমপ্লয়িজ লীগের সভাপতি সেকেন পাট্টাদারের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আক্তারুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর আমির এ্যাড. নুরুল ইসলাম, এমপ্লয়িজ লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. সেলিম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান। সম্মেলন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান।

এসময় বক্তারা বলেন, রাজবাড়ী রেলের শহর, রেলের শহর হিসেবে রাজবাড়ী পরিচিতি পেয়েছে। এই রেলের শহরকে আরও  সমৃদ্ধি করার জন্য রেলকে উন্নত করতে হবে। রাজবাড়ীতে যে রেলের কারখানা হওয়ার কথা ছিল সেটি স্থগিত হয়ে আছে। আমরা চাই কারখানাটি দ্রæত চালু করা হোক। রেলকে দেশের প্রধান গণপরিবহন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। রাজবাড়ী থেকে ঢাকার সাথে যোগাযোগ বৃদ্ধির জন্য কমিউটার ট্রেন চালু করতে হবে। বাংলাদেশে অনেকগুলো শ্রমিক সংগঠন রয়েছে। তারা শ্রমিকদের কথা বললেও শ্রমিকদের স্বার্থ হাসিল হচ্ছে  না। এদেশে বিআরআইএলই একমাত্র সংগঠন যারা শ্রমিকদের নিয়ে কাজ করে।

লেখক