ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

নাগেশ্বরীতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেরুবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি মীর মুকুলকে গ্রেফতার করা হয়েছে।

নাগেশ্বরী থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানা পুলিশের বিশেষ অভিযানে বেরুবাড়ির মওয়ামারী থেকে ছাত্রলীগের সেক্রেটারিকে গ্রেফতার করা হয়।জানা গেছে মওয়ামারি গ্রামের এনামুল হকের ছেলে মীর মুকুল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি ছিলেন।

থানা প্রশাসন জানায় আওয়ামী লীগের ১৬ বছরে নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার কারনে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিষয়ে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন। পরে আসামি মুকুলকে ফুলবাড়ি থানার মামলায় গ্রেফতার দেখিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

লেখক