ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

ঝিনাইগাতীতে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার পাঁচ শতাধিক শীতার্ত মানুষকে একটু উষ্ণতার ছোঁয়া দিতে পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের উত্তরণ পাবলিক স্কুল চত্বরে আনুষ্ঠানিক ভাবে এসব কম্বল তুলে দেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে খুশি হয়েছেন তারা।কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির।এতে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবী সংগঠন ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বিপ্লব, উত্তরণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মেহেদি হাসান, সাংবাদিক মো. গোলাম রাব্বানী টিটু, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সদস্য এরশাদ মিয়া প্রমুখ।

লেখক