ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

রাজবাড়ী রামকান্তপুরে দেড় মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাটিপাড়া তরুণ ক্লাবের পরিচালনায় দেড় মাসব্যাপী চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটায় রামকান্তপুর মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট উদ্বোধন করেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব মোল্লা বাবু।

এসময় আরও উপস্থিত ছিলেন মাটিপাড়া তরুণ ক্লাবের কোচ দেলোয়ার হোসেন, সমাজ সেবক শহিদুল ইসলাম সোহাগ ও মো. হাবিব শেখ।
টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহন করেছে। উদ্বোধনী ম্যাচে মাটিপাড়া তরুণ ক্লাব ও আলাদিপুর ডায়নামিক বয়েস ক্লাব প্রতিযোগিতা করছেন।
রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজীব মোল্লা বলেন, বর্তমানে অনেক যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আমাদের এই উদ্যোগ। যুবসমাজ যদি খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় তাহলে তারা মাদক, ইভটিজিং, মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে পারবে। এছাড়া মানুষের শরীরকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই।

লেখক