ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় ঢাকা মোড় বাসস্ট্যান্ড হতে এক বর্ণাঢ্য র‍্যালী শহর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এ, জেড, এম, রেজওয়ানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ মুকুল, কামরুজ্জামান কামু, রায়হান আলী, আব্দুল কুদ্দুস, মমিনুল ইসলাম প্রমুখ। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা ও পৌর বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালক জোবায়ের হোসেন বাবু, রেজাউল ইসলাম, এজাজুল ও শরীফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ, জেড, এম, মেনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আকরাম হোসেন (মাস্টার), কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপি’র সভাপতি আতিয়ার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মঞ্জুরুল আজিজ পলাশ ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সালেহ আহম্মেদ মঞ্জু প্রমুখ। নেতাকর্মীরা একটাই দাবী করেন, আগামী নির্বাচনে এ, জেড, এম, রেজওয়ানুল হককে এমপি হিসেবে দেখতে চাই।

লেখক