ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা সদর উপজেলার সূর্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিজানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

মিজানপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ খায়রুল ইসলাম সভাপতিত্বে ও ইউনিয়ন কমিটির সেক্রেটারী জেনারেল মো. শামীম মোল্লার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা আমীর জনাব আক্তারুজ্জামান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ১১ দলীয় জোট মনোনীত রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট মো. নূরুল ইসলাম।

এসময় বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আলীমুজ্জামান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট রঞ্জু বিশ্বাস, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের, জেলা ইউনিট সদস্য মো. শরীফ মিয়া, জেলা ইউনিট সদস্য ও সাবেক সদর উপজেলা আমীর মাওলানা সৈয়দ আহমেদ, সদর উপজেলা, শাখার সেক্রেটারী মামুনুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তব্য শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। এসময় মিছিলটি মিজানপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সূর্যনগর রেলগেট বাজারের বিভিন্ন প্রান্তে প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।

লেখক