ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

নওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারের নওগাঁ জেলা সফর উপলক্ষে তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এ সময় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প এবং মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের জনবলের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময়কালে সংশ্লিষ্ট প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল করা, জনবলসংকট নিরসন, কর্মকর্তা-কর্মচারীদের চাকরির নিশ্চয়তা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়গুলো প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

এ সময় সংশ্লিষ্টরা ধর্মীয় শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেন।

লেখক