ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

ঝিনাইগাতীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতি সভা

মো: আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতীতে আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে সিয়াম সাধনা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, ওসি মনিরুল আলম ভুইয়াসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সভায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্যের নিশ্চিতকরণের প্রতি গুরুত্ব আরোপ করে সভার সভাপতি ইউএনও ফারুক আল মাসুদ তাঁর বক্তব্যে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও সংযম পালনকালে রোজাদারগণের কষ্ট লাঘবে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানান ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

লেখক